রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার এনেছে অপো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহককে বহুমুখী সেবা দিতে এই রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। অফারটি ২২ এপ্রিল শুরু হয়ে চলবে ২২ মে পর্যন্ত।

তবে লকডাউন এর সময় বাড়লে শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকেরা লকডাউন শেষে ১ মাসের মধ্যে সেবাটি গ্রহণ করতে পারবেন। গ্রাহক সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখে এমন অফার চালু করেছে অপো।

অফারের মধ্যে রয়েছে স্মার্টফোন মেরামত/রক্ষণাবেক্ষণে চার্জের ওপর ৩০ শতাংশ পর্যন্ত এবং সকল ইন্টারনেট অব থিংকস (আইওটি) ডিভাইস ও অ্যাকসেসরিজে (এনকো ডব্লিউ১১, ডব্লিউ৫১ ইত্যাদি) এর এর ওপর ৫ শতাংশ ছাড়। তাছাড়া এই সময়ে গ্রাহকরা সার্ভিস সেন্টার থেকে বিনামূল্যে ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, ফ্রি স্ক্রিন প্রটেক্টর এবং ওয়াইপ ক্লথ পাবেন।

সার্ভিসটি সম্পর্কে অপো বাংলাদেশের হেড অব ব্র্যান্ড উইদার বলেন, ‘অপো শুধুমাত্র গ্রাহকের কাছে ফোনই বিক্রি করে না। একটি ডিভাইস এর পুরো ‘লাইফ সাইকেল’ সময় সেবা দিতে চায়। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ড সার্ভিস অফার।’

এ সম্পর্কে অপো বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা তাসকিন আল আনাস জানান, ’যখন কোন গ্রাহক আমাদের কোন ডিভাইস কিনে তখন আসলে তার সাথে আমাদের একটা পথচলা শুরু হয়। আামরা সবসময় ঝামেলামুক্ত বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে চাই।’

অপো জানায়, তারা সবসময় গ্রাহকের মূল্যবান সময়কে গুরুত্ব দেয়। অপোর ব্র্যান্ড সার্ভিস সেন্টার থেকে পাওয়া তথ্যমতে, সার্ভিস সেন্টারে আসা গ্রাহকের ৯৬% শতাংশের সেবা ১ ঘন্টার মধ্যে প্রদান করা হয়।

তাছাড়া গ্রাহক চাইলে যেকোন সময় কল সেন্টার এক্সিকিউটিভ, ই-মেইল, ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অপোর সাথে সবসময় যোগাযোগ রাখতে পারেন। ব্র্যান্ড সার্ভিস অফারটি পেতে আগে নিচের লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।

স্মার্টফোন সার্ভিসের জন্য লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScbpG26X68cy3MM9scRlKNi-TVtUXnEAX__xb-aLryOhEww5A/viewform?usp=sf_link

অ্যাকসেসরিজ এর সেবা পেতে লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe0HNBCQr_bZwxl9TF2mCb76OkO-Qq_JSajJJfuxY3cMpxr1g/viewform?usp=sf_link

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি