মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
30 C
Dhaka

ইন্টারনেট যন্ত্রাংশের উপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চান প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বিপ্লব আরো এগিয়ে নিতে ইন্টারনেটকে বিলাসী সেবা হিসেবে না দেখে একে বিদ্যুৎ ও জ্বালানির মতো মৌলিক জরুরি সেবা হিসেবে গণ্য করে ইন্টারনেট ইক্যুইপমেন্টের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া তিনি ডিজিটাল পণ্যের গবেষণা ও উন্নয়নের ওপর ২০৩০ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন। 

একইসঙ্গে আগামী অর্থবছরে বাজেটে ওরিক্স বায়োটেককে দেশে প্লাজমা ফ্রাকশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র ও বিশেষায়িত গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাবও করেন তিনি।

প্রতিমন্ত্রী ‘মেড ইন বাংলাদেশ আইসিটি ইন্ডাস্ট্রি পলিসি’ নিয়ে ভার্চুয়াল গোল টেবিল সভায় সংযুক্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে সূচনা বক্তব্যে এসব প্রস্তাবনা তুলে ধরেন।

অংশীজনদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রস্তাবটি বিস্তারিত উপস্থাপন করেন অনুষ্ঠানের সঞ্চালক লিভারেজিং ইন আইসিটির নীতি উপদেষ্টা সামি আহমেদ।

প্রস্তবনায় আইটি ও আইটিইএস খাতে আগাম কর প্রত্যাহার এবং ২০২৪ সালের করমুক্তি সনদ প্রাপ্তি সুবিধা বিষয়টিও তুলে ধরা হয়। এছাড়াও এই খাতে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গোলটেবিল বৈঠকে বাক্কো সভাপতি ওয়াহিদ শরিফ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এন এম শফিকুল ইসলাম, ওয়ালটনের নির্বাহী পরিচালক লিয়াকত আলী, প্রস্তাবিত ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (ডিডিএমইএ) সভাপতি মাহবুব জামান, চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেডের দেওয়ান শাহরিয়ার, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ বক্তব্য রাখেন।

প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১। করোনাকালে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিয়ে এবারের প্রদর্শনীকে ভার্চুয়ালি সাজানো হয়েছে। আজ ওই প্রদর্শনীর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হচ্ছে ৬টি সেমিনার। দর্শনার্থীরা ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে এসব সেমিনার এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারছেন। পুরো প্রোগ্রামটি সমন্বয় করছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় এটুআই এর পলিসি এডভাইজার আনীর চৌধুরীর সঞ্চালনায় ‘ফিউচার অব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, এটুআই প্রোগ্রাম-এর টেকনোলজি প্রধান (আইল্যাব) ফারুক আহমেদ জুয়েল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. রোকোনুজ্জামান, গুগলের সিনিয়র ইউএক্স ইঞ্জিনিয়ার শিবলী ইমতিয়াজ হাসান, জিএসএমএ-এর হেড অব পলিসি জিনেট হোয়াইট এবং গেইজ-এর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী শেহজাদ নুর তাজ প্রিয় আলোচনা অংশ নেন। এটুআই এর সমন্বয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর জরুরি সাধারণ সভায়...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি