বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
35 C
Dhaka

কমার্শিয়াল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্যিকভাবে ব্যবহৃত ক্যাসেট ও সিলিং টাইপ এয়ার কন্ডিশনার বা এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা ঘোষণা দিলো ওয়ালটন। অফিস, স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ-মাদ্রাসা ইত্যাদি বাণিজ্যিক স্থাপনায় ব্যবহৃত ক্যাসেট ও সিলিং টাইপ এসিতে বাংলাদেশে ওয়ালটনই প্রথম রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছে।

রিপ্লেসমেন্ট সুবিধা ছাড়াও ওয়ালটনের কর্মাশিয়াল এসির কম্প্রেসরে ঘোষণা করা হয়েছে ৫ বছরের গ্যারান্টি সুবিধা। আগে এই গ্যারান্টির মেয়াদ ছিলো ৩ বছর।

গত শনিবার (২৭ মার্চ, ২০২১) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে কমার্শিয়াল এসির ক্ষেত্রে এসব সুবিধা ঘোষণা করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির সিইও তানভীর রহমান, করপোরেট সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, এসির চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ বিশ্বাস, গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম, এসি সেলস মনিটরিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জাহিদুল ইসলাম প্রমুখ।

ওয়ালটন এসির সিইও তানভীর রহমান জানান, গ্রাহকদের হাতে সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ বিক্রয়োত্তর ও ক্রেতা সুবিধা প্রদানের প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছে ওয়ালটন। সারা দেশে বিস্তৃত ওয়ালটন সেলস নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যের কর্মাশিয়াল এসি। নগদ মূল্যের পাশাপাশি রয়েছে সহজ কিস্তিতে কেনার সুযোগ।

ওয়ালটন এসি আরএন্ডডি বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ওয়ালটনের বৃহৎ ও শক্তিশালী আরএন্ডডি টিমের প্রকৌশলীরা এসিতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করছেন প্রতিনিয়ত। সর্বোচ্চ গুণগতমান, দীর্ঘস্থায়িত্ব ও কুলিং পারফরমেন্স নিশ্চিত করতে ওয়ালটনের ক্যাসেট ও সিলিং টাইপ কর্মাশিয়াল এসিতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোফিলিক গোল্ডেন ফিন কনডেনসার। 

এসির সিওও প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, কনফারেন্স হলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট এবং সিলিং টাইপ এসি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। শিগগিরই একই টাইপের ২ ও ৩ টনের এসি উৎপাদন শুরু করা হবে। এছাড়া বড় স্থাপনার জন্যও ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং চিলার।  

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্ট। ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পর পর এসির ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি