বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

টাকা পাঠানো হবে আরো স্মৃতিময়

টেকভিশন২৪ প্রতিবেদক: ঈদের চাঁদ আকাশে ওঠার আগেই মুশফিক এর ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যায় – “ঈদের চাঁদ আকাশে – সালামী দিন বিকাশে”। সদ্য মা হওয়া তনুর মামা তাকে ম্যাসেজে লিখেছিলো – “তোর বাচ্চার জন্য টাকা বিকাশ করলাম, পছন্দ মত কিছু কিনে নিস”। প্রত্যুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর ফুফু ফোন করে বলেছিলেন, “পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছিস, টাকা বিকাশ করলাম একটা মোবাইল কিনে নিস”। প্রতিবছর জন্মদিনে বোনের কাছ থেকে বিকাশে টাকা উপহার পায় শোভন।

এমনি করেই প্রতিদিন মুশফিক, তনু, প্রত্যুষ, শোভনের গল্পের মত এমন অসংখ্য উপহারের গল্প তৈরি হয় বিকাশের “সেন্ড মানি” সেবা দিয়ে।

সেই প্রাচীন কাল থেকেই উপহার হিসেবে টাকা বা সালামী কিংবা বখশিশ দেয়ার যে প্রচলন আছে আমাদের সমাজে, তা এখন সময়ের সাথে তাল মিলিয়ে পেয়েছে ভিন্ন মাত্রা। প্রযুক্তির সহায়তায় প্রিয়জনকে এখন সময় মত উপহার দেয়াটা হয়ে গেছে আরো সহজ, ঝামেলাবিহীন এবং ব্যবহারিক। তাই দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ দিয়ে টাকা পাঠিয়ে প্রিয়জনের বিশেষ মুহুর্তে পাশে থাকার ঘটনা এখন অহরহই ঘটছে।

এবার, প্রিয়জনের কোন বিশেষ উপলক্ষ্যে বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করে টাকা পাঠানোর পাশাপাশি পাঠানো যাবে ‘গ্রিটিংস কার্ড’। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই “গ্রিটিংস কার্ড”-টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে আরো স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।

আর তা করতে, বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা সেন্ড মানি, গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা এবং ধন্যবাদ অপশনগুলো থেকে যে কোন একটি নির্বাচন করা যাবে।

ধরা যাক, গ্রাহক বিয়ে উপলক্ষ্যে গিফট দিচ্ছেন, সেক্ষেত্রে- “বিয়ে” আইকনটি সিলেক্ট করতে হবে। টাকার অংক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে “কার্ডের ম্যাসেজ আপডেট করুন” আইকন দেখা যাবে। গ্রাহক চাইলে যে ম্যাসেজ লেখা আছে তা রাখতে পারেন অথবা নতুন ম্যাসেজ লিখে দিতে পারেন। স্বাক্ষরের অংশে নাম লিখে দিতে হবে। পরের ধাপে পিন দিলেই সেন্ড মানি সম্পন্ন হবে।

গ্রাহক, যিনি গ্রিটিংস কার্ড সহ উপহার পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমাণ এবং ম্যাসেজ দেখতে পাবেন। তিনি চাইলে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কার্ডটি শেয়ার করতে পারবেন যেখানে টাকার অংক দেখা যাবে না কেবল ম্যাসেজটি দেখা যাবে।

পহেলা বৈশাখ, ঈদ এর মত গুরুত্বপূর্ন উৎসবগুলোতে নিয়মিত নতুন কার্ড যোগ হবে গ্রিটিংস সেকশনে। আর যে গ্রাহক এগুলো ব্যবহার করতে চান না তিনি কেবল “সেন্ড মানি” অপশন নির্বাচন করলেই গ্রিটিংস কার্ড ছাড়াই টাকা পাঠাতে পারবেন।

উপহারের সাথে জমে স্মৃতি। সেই স্মৃতিকে ডিজিটাল মাধ্যমে ধরে রাখতে বিকাশ এর গ্রিটিংস কার্ড এক অনন্য সুযোগ তৈরি করেছে। অভিনন্দন, শুভকামনা বা ব্যক্তিগত অনুভূতির ছোঁয়া মাখানো এই ডিজিটাল কার্ডটি বিকাশে পাঠানো টাকার সাথে জুড়ে দিয়ে প্রিয়জনের বিশেষ মুহুর্তগুলোকে এখন আরো অর্থবহ করে তোলা যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি