শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

ভিভোর কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে সন্তোষ প্রকাশ বিটিআরসি’র

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা নারায়ণগঞ্জে অবস্থিত বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর মোবাইল ফোন উৎপাদন কারখানা পরিদর্শন করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি’র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) দায়িত্বরত কর্মকর্তারা।

সম্প্রতি পরিদর্শন করা বিটিআরসি’র সদস্যদের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির স্পেকট্রাম বিভাগের ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম। এ সময় বাংলাদেশের এ কারখানায় সর্বাধুনিক বৈশ্বিক প্রযুক্তির ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন তারা ।

ভিভো’র প্রোডাক্ট ডিরেক্টর মিস্টার ডেভিড; বিটিআরসি’র সদস্যদের মোবাইল ফোন উৎপাদন কারখানাটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখান এবং প্রয়োজন মতো বিভিন্ন তথ্য প্রদান করেন। তখন দু’পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময়ও হয় ।

এ সময় কারখানাটির সুরক্ষা ব্যবস্থা ও পরিবেশগত দিকের প্রশংসা করেন স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম।  মো. শহীদুল আলম বলেন, ’বাংলাদেশে অবস্থিত ভিভো কারখানাটিতে বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া তারা পরিবেশ রক্ষার দিকেও নজর দিয়েছে-যা অত্যন্ত প্রশংসনীয়।

প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি আরও বলেন, কারখানাটিতে বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত। এখানে ভিভোর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র বা আরঅ্যান্ডডি-ও স্থাপন করা যেতে পারে।

কারখানাটি পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মেহফুজ বিন খালেদ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. আকরামুল হক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহাদত হোসাইন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সোহানা পারভীন।

প্রসঙ্গত, ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ২০১৯ সালে মোবাইল ফোন উৎপাদনের কারখানাটি নির্মাণ করে ভিভো। প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মীই বাংলাদেশি। এ কারখানা থেকে বছরে প্রায় ২০ লক্ষ স্মার্টফোন সংযোজন ও  তৈরি করা হয় বলে জানা গেছে।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি