বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

কিস্তিতে ল্যাপটপ কিনে পুরোটাই ফ্রি পেলেন ট্রাকচালক

টেকভিশন২৪ ডেস্ক: সারা দেশের প্রযুক্তিপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটন ল্যাপটপের ১০০ শতাংশ ক্যাশব্যাক ক্যাম্পেইন। এর আওতায় ল্যাপটপসহ কম্পিউটারের বিভিন্ন আইটেমে ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যেই ওয়ালটনের ডিজিটাল ডিভাইস কিনে ১০০ শতাংশসহ নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন অসংখ্য ক্রেতা। এবার কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন খাগড়াছড়ির মহেন হোসেন। পেশায় ট্র্যাকচালক মহেনকে নতুন কেনা ওয়ালটন ল্যাপটপটির জন্য একটি টাকাও দিতে হয়নি। অর্থাৎ পুরো ল্যাপটপটিই তিনি বিনামূল্যে পেয়েছেন।

এর আগে ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন চাঁদপুরের ফ্রিল্যান্সার নাজমুল হাসান। আর ৫০ শতাংশসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন দেশের অসংখ্য ক্রেতা।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা থেকে প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপটি কেনেন জিরো মাইল এলাকার মহেন হোসেন। ২৬,৫৫০ টাকা মূল্যের ল্যাপটপটি তিনি মাত্র ৪,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে নেন। ডিজিটাল পদ্ধতিতে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তার মোবাইলে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার মেসেজ যায়। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা মহেন হোসেনকে জানান, ল্যাপটপটির জন্য তাকে আর কোনো টাকা দিতে হবে না। এমনকি ডাউনপেমেন্ট হিসেবে জমা দেয়া ৪,০০০ টাকাও তাকে ফেরত দেয়া হচ্ছে। অর্থাৎ পুরো ল্যাপটপটি বিনামূল্যে পাচ্ছেন মহেন। বিষয়টি জানার পর আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।

মহেন হোসেন জানান, তার ছোটোবোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার জন্যই ল্যাপটপটি কিনেছেন মহেন। তিনি বলেন, ওয়ালটনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ ঘরের সব পণ্যই ওয়ালটনের। এগুলো ভালো সার্ভিস দিচ্ছে। ওয়ালটন দেশীয় প্রতিষ্ঠান। আবার পণ্য কেনায় কিস্তি সুবিধা আছে। তাই ল্যাপটপ প্রয়োজন হলে ওয়ালটন শোরুমে চলে যাই। বিশ্বাসই করতে পারছিলাম না যে কিস্তিতে ল্যাপটপ কিনে আমি ১০০% ক্যাশব্যাক পেয়েছি। ক্রেতাদের জন্য এমন সুবিধা রাখায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটনের কম্পিউটার বিক্রয় বিভাগ জানায়, ১০০ শতাংশ ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়।

এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি