রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
25.3 C
Dhaka

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্যে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য রোবোটিকস, প্রোগ্রামিং ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতা প্রদর্শনের অন্যতম সম্মানজনক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। ৯ম বারের মত এই প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করবে।  এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল প্রতিপাদ্য ‘Cultural Heritage Service Robots’। সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরা, তা বোঝার সুযোগ তৈরি করা এবং সংরক্ষণে সহায়তা করতে পারে এমন রোবট ও প্রযুক্তিগত সমাধান তৈরির ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে।

জাতীয় পর্বের প্রথম দিন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মিশন চ্যালেঞ্জ ও রোবটিকস কুইজ প্রতিযোগিতা। শেষ দিনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানান, এবারের প্রতিযোগিতার জন্য ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলে। এ সময়ে দেশের ৮ বিভাগে ১২টি রোবোটিকস কর্মশালার মাধ্যমে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রশিক্ষকেরা। ২৮ ও ২৯ আগস্ট অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই জাতীয় পর্বে অংশ নিচ্ছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন ও উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর মুন সাদিয়া দিপ্তী।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্বের হোস্ট ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে রয়েছে উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর আরএইচ করপোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কো. লিমিটেড। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড বিগত ৯ বছর ধরে কাজ করছে। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের পাশাপাশি দেশজুড়ে রোবোটিকস শিক্ষার বিস্তারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গত ৮ টি আসরে বাংলাদেশ দল ১৫টি গোল্ড মেডেলসহ ৯৪টি পদক অর্জন করেছে। এবছর বাংলাদেশ থেকে জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী সময়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হবে। ওই ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত জাতীয় দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি