রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
27.4 C
Dhaka

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য বড় এক সমস্যায় পরিণত হয়।

বৃষ্টির দিনগুলোতে বারান্দা সবসময় ভেজা থাকে। অন্যদিকে, বসার ঘর পরিণত হয় কাপড় শুকানোর জায়গায়। টানা কয়েক দিন রোদ না উঠলে বিপদ আরও বাড়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ধোয়া কাপড় সহজে শুকাতে চায় না। এক-দুই দিনেও কাপড় পুরোপুরি শুকাতে না পারলে তাতে স্যাঁতসেঁতে গন্ধও ধরে যায়।

এমন অবস্থায় যারা সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে থাকেন, তাদের জন্য এই ঝামেলা আরও বেশি। দিনভর কাজের পর কাপড় ধুয়ে ফেললেও সেগুলো ঠিকমতো শুকানোর চিন্তা থেকেই যায়। আবার, কাপড়ে একবার স্যাঁতসেঁতে গন্ধ ধরে গেলে তা নতুন করে ধোয়া ছাড়া উপায় থাকে না। যেসব পরিবারে স্কুলপড়ুয়া ছেলেমেয়ে আছে তাদের চিন্তা আরও বেশি। বর্ষার দিনগুলোতে প্রতিদিন স্কুল ইউনিফর্ম ধুয়ে, তা শুকিয়ে, সময়মতো প্রস্তুত রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স মানুষের জীবনে অনেকটা স্বস্তি এনে দিচ্ছে। বিশেষ করে, এআইচালিত ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার পুরো প্রক্রিয়াটিকেই আরও সহজ করে তুলছে। উদাহরণ হিসেবে স্যামসাংয়ের এআই-সমৃদ্ধ ওয়াশিং মেশিনের কথা ধরা যায়। এই ওয়াশিং মেশিন কাপড়ের ধরণ অনুযায়ী সাবানের ফেনার, কাপড় ধোয়ার সময় এবং স্পিনের গতি নিজেই ঠিক করে নিতে পারে। এআই প্রযুক্তি ভালোভাবে কাপড় পরিষ্কার করার বিষয়টি নিশ্চিত করে। আর দ্রুতগতির স্পিন সাইকেল কাপড় শুকানোর জন্য প্রয়োজোনীয় সময় অনেকটাই কমিয়ে দেয়। তাছাড়া, এসব ওয়াশিং মেশিন বুদ্ধিমত্তার সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ও করতে পারে। ফলে বর্ষার সময় বেশি কাপড় ধুলেও বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার চিন্তা অনেকটাই কমে যায়।

বর্ষার আবহাওয়া যখন দিন দিন আরও অনিশ্চিত হয়ে উঠছে, তখন এ ধরনের প্রযুক্তি কাপড় পরিষ্কার করার পাশাপাশি সময় সাশ্রয় করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং বছরের সবচেয়ে আর্দ্র সময়েও পরিবারের দৈনন্দিন কাজ সহজভাবে চালিয়ে যেতে সাহায্য করে।–

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি