শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর সেই উত্তেজনা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই উন্মাদনাকে আরও রঙিন করতে ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে ফুডপ্যান্ডা। এখন আর ভিড় ঠেলে দীর্ঘ সময় ব্যয় করে জার্সি কেনাকাটার প্রয়োজন নেই। জার্সি ফ্রিক বিডি, বাজার লাগবে, জার্সি চ্যাম্পস বিডি এবং টেসকো সুপারমার্কেটসহ ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে নিবন্ধিত ২০টিরও বেশি বিশেষায়িত শপ থেকে পছন্দের জার্সিটি অর্ডার করা যাবে। দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যাবে ক্রেতার ঠিকানায়।

ফুটবল সমর্থকেরা আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল ও স্পেনসহ প্রায় ২০টি দেশের জার্সি থেকে তাঁদের পছন্দেরটি বেছে নিতে পারবেন। ইতোমধ্যে শীর্ষ বিক্রির তালিকায় জায়গা করে নেওয়া এই জার্সিগুলো স্মল, মিডিয়াম, লার্জ ও এক্সএল সাইজে পাওয়া যাচ্ছে। ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকার মধ্যে নির্ধারিত এই জার্সিগুলো সবার জন্যই বেশ বাজেটবান্ধব এবং ফুটবলপ্রেমীদের আনন্দ বাড়িয়ে দিতে নির্দিষ্ট কিছু শপে থাকছে আকর্ষণীয় ছাড়। বর্তমানে গুলশান, উত্তরা, মিরপুর, খিলগাঁও, ধানমন্ডি এবং বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা এই সেবাটি উপভোগ করতে পারবেন।

সহজেই অর্ডার করতে ফুডপ্যান্ডা অ্যাপের হোমপেজে সার্চ বারে ইংরেজিতে ‘jersey’ লিখে ‘Shops’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দের ব্র্যান্ড ও জার্সি নির্বাচন করে চেকআউট করলেই অর্ডার সম্পন্ন হয়ে যাবে। লাইফস্টাইল সংশ্লিষ্ট কেনাকাটায় ফুডপ্যান্ডার এই উদ্যোগ মূলত ক্রেতাদের দৈনন্দিন সব চাহিদা একটি অ্যাপেই মেটানোর ধারাবাহিক প্রয়াস।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্সের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, “স্বাচ্ছন্দ্য মানে এখন আর শুধু খাবার ডেলিভারিই নয়, বরং প্রয়োজনীয় জিনিস সঠিক সময়ে হাতে পাওয়া। গ্রোসারি পণ্য থেকে শুরু করে বিশ্বকাপের জার্সি— ক্রেতাদের প্রত্যাশা সবসময়ই দ্রুত ও নিরবচ্ছিন্ন ডেলিভারি। আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করছি যা দৈনন্দিন কেনাকাটাকে একটি একক অ্যাপের অভিজ্ঞতায় নিয়ে আসবে।”

স্থানীয় খুচরা বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে ফুডপ্যান্ডা কেবল জীবনযাত্রাকে সহজ করছে না, বরং দেশের প্রতিটি মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি