রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ ঘোষণা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি’ ক্যাম্পেইন ঘোষণা করলো দেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এর আওতায় শুরু হলো এই কর্মসূচি।

এখন ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনে প্রতি ঘন্টায় ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ২ জানুয়ারি থেকে সারা দেশের ক্রেতারা পাবেন এই সুবিধা।

২ জানুয়ারি, ২০২১ রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯’ চালুর ঘোষণা দেয়া হয়। অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম আশরাফুল আলম। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, মোহাম্মদ রায়হান, ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, আরিফুল আম্বিয়া, আমিন খান, ড. মো. সাখাওয়াত হোসেন, তোফিক-উল-কাদের প্রমুখ।

ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক জানান, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে।

বর্তমানে বাজারে রয়েছে ১৪ মডেলের সেমি অটোমেটিক এবং অটোমেটিক টপ ও ফ্রন্ট লোডিং ওয়ালটন ওয়াশিং মেশিন। ৬ থেকে ১২.৫ কেজি পর্যন্ত ধারণক্ষমতার এসব ওয়াশিং মেশিনের মূল্য মাত্র ৬,৯০০ টাকা থেকে ৪৮,০০০ টাকার মধ্যে।

নগদ মূল্যের পাশাপাশি জিরো ইন্টারেস্টে ইএমআই এবং ৯৯৯ টাকা ডাউনপেমেন্টে কিস্তি সুবিধায় কেনার সুযোগ আছে। ওয়ালটন ওয়াশিং মেশিনে গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্সটলমেন্ট। আছে সর্বোচ্চ ১২ বছরের ওয়ারেন্টি। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি