মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
30 C
Dhaka

এআই প্রযুক্তির এমএসআই জেড৮৯০ সিরিজ মাদারবোর্ডের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: এআই প্রযুক্তির এমএসআই জেড৮৯০ সিরিজ মাদারবোর্ড বিভিন্ন ব্যবহারকারীর প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। একজন হার্ডকোর গেমার, ওভারক্লকার, কন্টেন্ট ক্রিয়েটর অথবা যে কেউ চান তার কমপিউটারটি সহজ ও মসৃণভাবে ব্যবহার করার জন্য। তার জন্য প্রত্যেকের জন্য একটি করে মডেল রয়েছে। এআই’র জন্য প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজন সর্বাধুনিক প্রযুক্তির নতুন মাদারবোর্ড। আর প্রযুক্তিপ্রেমীদের সেই চাহিদা মেটাতেই এলো এমএসআই জেড৮৯০ সিরিজের ৬টি মাদারবোর্ড।

বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে উন্মোচন করা হলো ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ এর নতুন এমএসআই জেড৮৯০ সিরিজের ৬টি মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলো কম্পিউটিং প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত এবং ব্যবহারকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। এই বোর্ডগুলোর কেন্দ্রস্থলে রয়েছে এমএসআই’র আল্ট্রা ইঞ্জিন মেমোরি ডিজাইন। মেমোরির গতির রেকর্ড ভাঙার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য যা ৯৬০০ এমটি/এস পর্যন্ত পৌঁছাতে পারে।

এই মাদারবোর্ডগুলো উন্নত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে পেশাদার ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা উপহার দেবে। ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ সমর্থিত এমএসআই জেড৮৯০ সিরিজ মাদারবোর্ডগুলোতে রয়েছে উন্নত প্রযুক্তির নতুন সব ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়। রয়েছে ডিডিআর৫ র‍্যাম ডুয়াল চ্যানেল মেমোরি স্লট যা সর্বোচ্চ ৯২০০ মেগাহার্টজ (ওসি) পর্যন্ত সমর্থন করবে। সঙ্গে আছে লাইটিং ফাস্ট জেন ৫ পিসিআইই অ্যান্ড এম.২, এক্সএমপি ও মেমোরি বুস্ট, থান্ডারবোল্ড -৪, ২৪+২+১+১ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম, প্রিমিয়াম থারমাল সলিউশন, অডিও বুস্ট ৫ এইচডি, ওয়াইফাই ৭ এর মত আধুনিক সকল ফিচার।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইউসিসি’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এমএসআই জেড৮৯০ সিরিজের ৬টি মাদারবোর্ড উন্মোচন করে এমএসআই পণ্যের পরিবেশক প্রতিষ্ঠান ইউসিসি। মাদারবোর্ডগুলো উন্মোচন করেন এমএসআই ইন্দো-প্যাসিফিক সেলস টিম ইনচার্জ উইন্টার লি, ইন্দো-প্যাসিফিক সেলস টিম কেভিন চাং, এমএসআই বাংলাদেশ প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজার তৌহীদ হোসেন, বাংলাদেশ প্রোডাক্ট ম্যানেজার হুমায়ুন কবীর; ইউসিসি’র জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব সেলস শাহিন মোল্লা, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট জয়নুস সালেকিন ফাহা্‌দ এবং অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজমেন্ট নুরুল আমিন ভুইয়া মিনার।

মাদারবোর্ডগুলো ইউসিসি এবং ইউসিসি অনুমদিত প্রযুক্তি পণ্য বিক্রয়কারি প্রতিষ্ঠানে পাওয়া যাবে। বিস্তারিত: www.ucc.com.bd অথবা ফোন: ০১৮৩৩৩৩১৬১০।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি