মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

আসছে চ্যাটজিপিটির নতুন ইন্টারফেস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ওপেনএআই ক্যানভাস নামের নতুন ওয়ার্কস্পেস ইন্টারফেসের পরীক্ষা চালাচ্ছে ওপেনএআই। এরই মধ্যে অফিশিয়াল ব্লগে চ্যাটজিপিটির নতুন ওয়ার্কস্পেস উন্মোচন করেছে এআই জায়ান্টটি। বর্তমানে চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে। খবর এখন।

এনগ্যাজেটে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীরা আগামী সপ্তাহ থেকে ক্যানভাস ইন্টারফেস ব্যবহার করতে পারবে।

কোম্পানির তথ্যানুযায়ী, ক্যানভাস মূলত একটি ভার্চুয়াল ইন্টারফেস স্পেস, যেখানে সব ধরনের লেখা ও কোডিং প্রকল্প পরিচালনা করা সম্ভব। এখানে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারবে ব্যবহারকারী।

নতুন এ ইন্টারফেসে সাধারণ কথোপকথনের বাইরে সাইডে আলাদা উইন্ডো চালু হয় বলে ব্লগপোস্ট সূত্রে জানা গেছে। এখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মডেলে মনোযোগ দেয়া যায় এবং এডিটিংয়ের সুবিধা রয়েছে। ব্লগপোস্টের তথ্যানুযায়ী, ইউজ ক্যানভাস লেখার মাধ্যমে এবং প্রয়োজন অনুযায়ী চালু হওয়া দুইভাবেই ক্যানভাস ইন্টারফেস ব্যবহার করা যাবে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, কোডিং প্রকল্প পরিচালনা ও লেখার জন্য বেশ কিছু শর্টকাটও রয়েছে। নতুন ইন্টারফেসে ব্যবহারকারী নির্ধারিত বিষয় এডিটিংয়ের জন্য চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি