মঙ্গলবার, জুন ৯, ২০২৬
35.2 C
Dhaka

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সাথে ফিকির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতে এ খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকারের পক্ষ থেকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা লাভের বিষয়ে আলোচনা হয়েছে।

ফিকি সভাপতি জাভেদ আখতারের নেতৃত্বে সেদস্যরা উপদেষ্টাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে চ্যালেঞ্জ মোকাবিলা তাঁর নেতৃত্বের প্রতি আস্থার বিষয়টি প্রকাশ করেন। বৈঠকের সময়, ফিকি’র সদস্যরা এই খাতে বিদেশী বিনিয়োগকারীদের সম্মুখীন হওয়া বেশ কয়েকটি মূল সমস্যার বিষয় তুলে ধরেন। বিশেষ করে, রেগুলেটরি বিষয়ক জটিলতা এবং দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

ফাওজুল কবির ফিকি’র উত্থাপিত সমস্যা সমাধান এবং মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ করে দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে সংস্কারের অঙ্গীকার করেন এবং বিদেশী বিনিয়োগকারীদের ব্যবসায় প্রভাব ফেলে এমন সমস্যাগুলো সমাধানে তড়িৎ ব্যবস্থা নে্ওয়ার আশ্বাস দেন ।

উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই প্রবৃদ্ধির জন্য ফিকির সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার কথা জানান। সেইসাথে তিনি সরকার ও বেসরকারি খাতের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং ফিকি’র সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য খোলামেলা সংলাপ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় ফিকি’র সভাপতি উপদেষ্টার হাতে চেম্বারের সাম্প্রতিক কয়েকটি প্রকাশনা উপহার দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি