রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

সুমন আহমেদ এপনিকের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) পলিসি সিগ চেয়ার ও ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির এপনিকের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এপনিকের ৪৯তম সম্মলনের শেষ দিনে (২১ ফেব্রুয়ারি) নির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সুমন আহমেদ সাবিরের এ বিজয়ের মধ্য দিয়ে এপনিকের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো কোন বাংলাদেশি জায়গা করে নিলেন। তিনি আগামী দুই বছর এপনিকের নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের ফলাফলের পর সুমন আহমেদ সাবির তার প্রতিক্রিয়ায় জানান, ইন্টারনেটের প্রসারে বাংলাদেশকে আরও ফোকাসে আনা যাবে। এ দায়িত্বের মাধ্যমে পলিসি কী হচ্ছে সেটা আগেই জানা যাবে। এতদিন ইন্টারনেটের বিশ্ব পর্যায়ে আমাদের কোন ভয়েস ছিল না, এখন অন্তত কথা বলার সুযোগ পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি অনলাইনে ভোট শুরু হয়। ৩টি পদের বিপরীতে ভোটগ্রহণ চলে। এতে প্রার্থী ছিলেন চারজন। একই দিন এপনিকের বার্ষিক সাধারণ সভায় বাংলাকে তাদের দাফতরিক ভাষা হিসেবে যুক্ত করার ঘোষণা দেয় এপনিক। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে এপনিক এ সিদ্ধান্ত নেয়।

এপনিকের বার্ষিক সাধারণ সভায় এপনিকের নাম্বার রিসোর্স অর্গানাইজেশন (এনআরও) নাম্বার কাউন্সিলের (এনসি) সদস্য ও ফাইবার অ্যাট হোমের ডিজিএম সাইমন বাড়ৈ এপনিকের নির্বাহী কমিটির কাছে বাংলাকে দাফতরিক ভাষা হিসেবে যুক্ত করার আহ্বান জানান। এরপর সাধারণ সভাতে এপনিকের নির্বাহী কমিটির চেয়ারম্যান গৌরব রাজ উপাধ্যয়া এ ঘোষণা দেন। এদিকে আগামী ৩-১০ সেপ্টেম্বর ২০২০ এপনিকের ৫০তম সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি