মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

ই-ক্যাব ইসিতে ব্যাপক রদবদল; নতুন সাধারণ সম্পাদক নিশা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ পূর্ণগঠিত হয়েছে। সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান পরিচালক সৈয়দা আম্বারিন রেজা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুগ্ন সম্পাদক নাসিমা আক্তার নিশা এবং যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিচালক খন্দকার তাসফিন আলম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল এখন থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 


এই প্রক্রিয়ায় মোঃ আব্দুল ওয়াহেদ তমাল সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলে পদটি শূণ্য হয়ে যায় পরে তিনি এবং যুগ্ন সম্পাদক নাসিম আক্তার নিশার নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করলে অন্যান্য সদস্যদের সমর্থনের মাধ্যমে সভাপতি নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করেন। নবগঠিত কমিটিতে অন্যান্যরাও একইভাবে নির্বাচিত হন।  সদস্য সাবেক সাধারণ সম্পাদককে বোর্ড অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করারও প্রস্তাব করা হয়। সভাপতি শমী কায়সার ও অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ অন্যান্য পরিচালকগণ অপরিবর্তিত রয়েছেন। 


১৩ মার্চ ২০২৪ বিকেল ০৫টায় ই-ক্যাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক সভায় বিধি মোতাবেক ও আনষ্ঠানিকভাবে এই নির্বাচন ও পদবন্টন সম্পন্ন হয়। শীর্ষপদে পূণর্গঠনের পূর্বে পদধারীগণ স্ব-স্ব পদ থেকে পদত্যাগ করেন এবং শূণ্য হয়ে যাওয়া পদে প্রস্তাব, সমর্থন, নির্বাহী পরিষদ সদস্যদের ভোটাভোটির ও সভাপতির অনুমোদনের মধ্য দিয়ে নতুন করে দায়িত্ব বন্টন করা হয়। 


ই-ক্যাবের বিগত জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সৃষ্টপদের নির্বাচন এ সংক্রান্ত শূণ্যপদ পূরণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ইতোমধ্যে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ৯ জন থেকে বর্ধিত হয়ে ১১ জন হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ও বাণিজ্য সংগঠন বিধি অনুসারে মনোনীত পরিচালকদ্বয় ছিলেন খন্দকার তাসফিন আলম ও অর্নব মোস্তফা।  বর্তমান কমিটিতে অন্যান্য পরিচালকেরা হলেন সাইদ রহমান, শাহরিয়ার হাসান ও ইলমুল হক সজিব। 


চলতি বছর যথাসময়ে এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১১ জনের পরিচালনা পরিষদ নির্বাচিত হবে যা বিগত নির্বাচনে ০৯ জনের ছিল। বর্তমানে প্রায় ২ হাজার ৬শত ই-কমার্স এই এসোসিয়েশন এর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি