বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

মনোনয়ন ফরম জমা দিলেন পলক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী আজ সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০, নাটোর-৩ আসনে নির্বাচন করতে চাই। বিগত ১৫ বছরে আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে সংগঠন ও জনগণের সুখে-দুঃখে, উন্নয়নে-সুশাসনে পাশে ছিলাম, থাকবো। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সেবা এবং সুশাসনের প্রতি আস্থা রেখে আবারও ৬০, নাটক-৩ আসনটি নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিব।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চলনবিলবাসী আমরা অনেক উন্নয়ন পেয়েছি। তিনি বলেন মাত্র ১৫ বছরে আমাদের শতভাগ পরিবার বিদ্যুতের আলো আলোকিত হয়েছে, আমার চলনবিলের কৃষকরা সময়মত ন্যায্য মূল্যে সার, তেল, বিদ্যুৎ, পানি, সেচসহ প্রায় ৪০০ কিলোমিটার পাকা রাস্তা, ৩৫০ কিলোমিটার খাল খনন, শহরক্ষা বাধ, শেখ কামাল আইডি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, নলেজ পার্ক, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মডেল মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, গ্রামে গ্রামে ইন্টারনেট এবং হাজার হাজার কর্মসংস্থানসহ উন্নয়ন সুশাসন, শান্তি এবং নিরাপত্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দিয়েছেন। তাঁর ওপর রাস্তা রেখেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিংড়াকে একটি আধুনিক, মানবিক, স্মার্ট সিংড়া গড়ে তোলার জন্য ৮০ শতাংশের বেশি সিংড়াবাসি নৌকা মার্কায় ভোট দিবে।

পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ১৭ কোটি মানুষ ঐক্যবদ্ধ আছে। যারা সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরোধ গড়ে তুলবে তাদেরকে নির্মূল করবে। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং দেশের শান্তি প্রিয় মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন কোন ধরনের সন্ত্রাস সহিংসতা নৈরাজ্যের কোন স্থান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে থাকবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচন আবারও দেশের মানুষ আওয়ামী লীগের সরকার গঠনের সুযোগ করে দিবে এবং ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

পরে প্রতিমন্ত্রী বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য দেশের মানুষকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি