বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

৯০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার (১১ নভেম্বর, ২০২৩) বিকাল ৪.০০ ঘটিকায় রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্রিল্যান্সার টু অন্ত্রেপ্রেনারঃ অ্যাচিভ ইওর গোল্‌স্‌ (Freelancer to Entrepreneur: Achieve Your Goals)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারে ৬ টি ব্যাচ থেকে সনদপত্র লাভ করেছে মোট ৯০ জন ফ্রিল্যান্সার। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রোমোশন কাউন্সিলের সম্মানিত কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম খান। তিনি তার বক্তব্যে বলেন, “যে কেউ ফ্রিল্যান্সার হতে পারেন। আপনাদের উদ্যোক্তাতে পরিণত করার দায়িত্ব আমাদের। বাক্কো, বিপিসি সবসময় ফ্রিল্যান্সারদের পাশে আছে। ভবিষ্যতে এধরণের কোর্সগুলোকে অনলাইনে নিয়ে আসা, শুধুমাত্র নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করাসহ আরও অনেক পরিকল্পনা করছি আমরা।

”বিশেষ অতিথির বক্তব্যে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, “বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেজন্যই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে আমাদের এই কর্মশালা। এখান থেকে থেকে একজন ফ্রিল্যান্সার উদ্যোক্তাতে পরিণত হবার ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন, নতুন উদ্যোগ শুরুর পথে যে সব বাঁধা আসতে পারে সেসব সম্পর্কে অবগত হতে পারছেন, জানতে পারছেন সমস্যা থেকে উত্তরণের উপায়ও।

আমরা আশা করছি এখান থেকে অনেকেই উদ্যোক্তা হবেন ভবিষ্যতে, যারা বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে রাখবেন উল্লেখযোগ্য ভূমিকা।”

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি