শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

কারখানায় রোবটের হাতে মানুষের মৃত্যু

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় কৃষি শিল্পে ব্যবহৃত রোবটের হাতে প্রাণ হারালেন বেসরকারি সংস্থার এক কর্মী। রোবটটি মানুষের সঙ্গে বাক্সের পার্থক্য ধরতে না পেরে ওই ব্যক্তিকে চাপা দিয়ে মেরে ফেলে। বুধবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

জানা যায়, ৪০ বছর বয়সোর্ধ্ব ওই ব্যক্তি স্থানীয় একটি রোবোটিক্স কোম্পানির কর্মী ছিলেন। সম্প্রতি দক্ষিণ গিয়াংসাং প্রদেশের কৃষি পণ্য বিতরণ কেন্দ্রে ব্যবহৃত রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি।

রোবটটি ক্যাপসিকামভর্তি বাক্স তুলে একটি পাটাতনের ওপর রাখার কাজে ব্যবহৃত হতো। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের পার্থক্য ধরতে ব্যর্থ হয় এবং ওই লোককে বাক্স ভেবে ভুল করে।

রোবটের বাহু লোকটির শরীরের ওপরের অংশ কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরে এবং তার মুখ ও বুক পিষে দেয়।

গুরুতর আহত অবস্থায় লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি।

রোবটের হাতে মানুষ হতাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত মার্চে দক্ষিণ কোরিয়াতেই একটি অটোমোবাইল যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটে আটকা পড়ে গুরুতর জখম হয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি