মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
28 C
Dhaka

রাজধানীতে দু’দিনব্যাপী ‘ড্যাফোডিল এডুকেশন এক্সপো-২০২৩’

টেকভিশন২৪ ডেস্ক: ‘শিক্ষা দক্ষতা এবং চাকরি’ এ প্রতিপাদ্য নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরিবার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগে আজ থেকে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় শুরু হয়েছে দু’দিনব্যাপী (১৭-১৮ সেপ্টেম্বর ২০২৩) “ড্যাফোডিল এুকেশন এক্সপো ২০২৩”। ড্যাফোডিল পরিবারের ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্লে গ্রুপ থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত এক ছাদের নীচে শিক্ষার সার্বিক সুযোগ-সুবিধার পসরা নিয়ে আয়োজন করা হয়েছে এ এডুকেশন এক্সপো।

১৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বাধন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য জনাব সফিউল ইসলাম মহিউদ্দীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক (বিজনেস ডেভেলাপমেন্ট) মিসেস সারওয়াত রেজা। বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, পরিচালক (হিসাব ও অর্থ) হামিদুল হক খান, ডিআইআইটি’র অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোঃ মাহামুদুল হাসান, দীপ্তি’র নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস, ড্যাফোডিল পলিটেশনিক ইহ্নটিটিউটের পরিচালক কে এম পারভেজ ববি।

সফিউল ইসলাম মহিউদ্দীন, এমপি বলেছেন, শিক্ষার্থীদের হাত ধরেই আজকের ডিজিটাল বাংলাদেশ আগামী দিনে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশে রুপান্তিরিত হবে আার এ কাজের কান্ডারী হবে তরুণ শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের অগ্রসরমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী তথ্যপ্রযুক্তি শিক্ষায় ও হার্ডওয়ার শিল্পে দক্ষ জনশক্তিতে রুপান্তিরিত করতে হবে। আর ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের বাস্তবায়নে বরাবর সে কাজটিই করে যাচ্ছে। তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ নিয়ে অনেকেই হাসাসহাসি করলেও আজ তা দৃশ্যমান বাস্তবতা যা দেশবাসী উপভোগ করছে। আগামী দিনেও ড্যাফোডিল ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ সে ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ক্ষুদ্র রাস্ট্রের বৃহৎ জনগোষ্ঠীর এ দেশে তিনি শিক্ষার্থীদের সরকারি চাকরি পাওয়ার বা করার মনমানসিকতা থেকে বেরিয়ে এসে এন্ট্রপ্রেনিয়র বা ইনোভেটর হওয়ার আহ্বান জানান।

দেশের অন্যতম টপ র‌্যাাংক্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ৭ টি সেরা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে ৫ টি পলিটেকনিক, আন্তর্জাতিক মানের কলেজ, জাতীয় ও আন্তর্জাতিক কারিকুলামে দেশের সর্ববৃহৎ স্কুল, ২৫০+ প্রফেশনাল ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স এবং স্কলারশীপ সহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা কংগেøামারেট ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এ শিক্ষা মেলার আয়োজন করছে। দুদিন ব্যাপী এ শিক্ষা মেলায় আরো থাকবে শিক্ষার বিভিন্ন পর্যায়ে ভর্তির সুযোগ-সুবিধা সম্বলিত তথ্যসহ শিক্ষা বিষয়ক প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনার, একাডেমিক কম্পিটিশন ও জব সল্যূশান সুবিধা।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি