বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

দুই শতাধিক নগদ ডিসট্রিবিউটরকে ওমরাহ করাবেন তানভীর

টেকভিশন২৪ ডেস্ক:  নগদের পথচলার অন্যতম সহযোগীদের নিয়ে প্রতি বছরের মতো এবারও জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ডিসট্রিবিউটরস মিট ২০২৩। এবারের এই আয়োজন থেকে দুই শতাধিক ডিসট্রিবিউটরকে ওমরাহ হজ করানোর ঘোষণা দিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গতকাল শুক্রবার নগদের ডিসট্রিবিউটরস মিট ২০২৩ অনুষ্ঠিত হয়। সেখানে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে দেশব্যাপী বিস্তৃত নগদের ব্যবসায়িক কর্মকান্ড মসৃণ ও সফলভাবে পরিচালনা করা ডিসট্রিবিউটরদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগদের চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দিন চৌধুরী। এ সময় নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ছয়টি ডিসট্রিবিউটর হাউস সর্বোচ্চ সেরার পুরস্কার পেয়েছে। জাতীয় সেরা পুরস্কারগুলোর মধ্যে ডিসট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড, গ্রোথ হ্যাকার ডিসট্রিবিউটর অ্যাওয়ার্ড, আল্টিমেট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড, মোস্ট কনসিসটেন্ট পারফরর্মার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেট ড্রাইভ অ্যাওয়ার্ড এবং ক্যাম্পেইন অ্যাচিভার অ্যাওয়ার্ড-এই ছয় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। এই ছয়জনের বাইরে একজনকে গ্র্যান্ড পুরস্কার দেওয়া হয়, তিনি ঢাকার একটি অংশ থেকে সর্বোচ্চ লেনদেন করে সেরাদের সেরা হিসেবে একটি সেডান কার পুরস্কার অর্জন করেন।

নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক অনুষ্ঠানে বলেন, ‘আমরা চাইলে প্রত্যেক ডিসট্রিবিউটরকে বিভিন্ন ধরনের পুরস্কার দিতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে, এমন কোনো পুরস্কার দিই, যাতে সবার সারা জীবনের জন্য সেটা মধুর স্মৃতি হয়ে থাকে। সেই জায়গা থেকে মুসলমান ডিসট্রিবিউটরদের ওমরাহ করানোর এবং অন্য ধর্মের ডিসট্রিবিউটরদের বিদেশ ভ্রমণের ঘোষণা দিয়েছি।’

বরাবরের মতো ডিসট্রিবিউটর মিট অনুষ্ঠাতে থাকে ব্যতিক্রম সব আয়োজন। তার পাশাপাশি এবার মুন্সিগঞ্জের গজারিয়ার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মিজানুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর সারা জীবনের স্বপ্ন ছিল পবিত্র কাবা শরিফে হজ পালন করা, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণা আবারো দেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ ছাড়া এই অদম্য একজন আলেমকে মক্কা-মদিনা ভ্রমণ করানোর জন্য নগদের একজন ডিসট্রিবিউটর দায়িত্ব নেন, এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কৌতুক, ম্যাজিক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নগদের ডিসট্রিবিউটররা আরো একবার নগদের কাছে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে আরো বেশি কাজ করার আশা প্রকাশ করেন।    

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি