শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
26.5 C
Dhaka

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস পেলেন শেয়ারট্রিপের সাদিয়া হক

টেকভিশন২৪ ডেস্ক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস ২০২৩ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক। রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে গত ২৬ আগস্ট এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে সাদিয়া হকের অব্যহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড। দেশের ভ্রমণ খাতে অসামান্য এ অর্জনের পাশাপাশি তিনি কটলার অ্যাওয়ার্ডস ২০২২ এর ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ স্বীকৃতিতেও ভূষিত হন।

দেশের ভ্রমণ খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। বহুমুখী এই প্ল্যাটফর্মটি মাত্র কয়েক ট্যাপেই ভ্রমণ-সংক্রান্ত যেকোনো সার্ভিস পেতে সহায়তা করে ভ্রমণকারীদের। ফলশ্রুতিতে, দেশের ভ্রমণপিপাসু মানুষের কাছে ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে শেয়ারট্রিপ।

এ বিষয়ে সাদিয়া হক বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অনেক সম্মানজনক এবং এটি অর্জন করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শেয়ারট্রিপ কেবলমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং এটি অনালাইন এবং অফলাইন ভ্রমণ সার্ভিসের মাঝের দূরত্ব কমিয়ে দেশ ও বিদেশের সৌন্দর্য ও অনন্য ভ্রমণ অভিজ্ঞতা উপভোগের অপার সম্ভাবনা উন্মোচিত করছে। আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মী ও অংশীদারদের অব্যহত সহযোগিতার মাধ্যমে দেশের পর্যটন খাতের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি