শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

নগদের মাধ্যমে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে জিতে নিন গাড়ি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল রিচার্জে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় এমএফএস নগদ। ৫০ টাকা বা তার বেশি নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করে গ্রাহক প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন একটি সেডান গাড়ি। পাশাপাশি থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।

২৫ আগস্ট থেকে শুরু হওয়া এই অফারের জন্য একজন নগদ গ্রাহক ৫০ টাকা বা তার বেশি নগদের মাধ্যমে রিচার্জ করলে সেডান গাড়ি জেতার সুযোগ পাবেন। মোবাইল রিচার্জে দেশে এর আগে এমন আকর্ষণীয় অফার কেউ নিয়ে আসেনি। এ ছাড়া পুরস্কার হিসেবে থাকবে ক্রিকেট বিশ্বকাপের টিকিট, ঢাকা-কক্সবাজার-ঢাকা এসি বাসের টিকিট, সেইন্টমার্টিনে দুই দিন একরাত থাকার কাপল রিসোর্ট বুকিং, গিফট ভাউচার, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, স্পেশাল পাওয়ার ব্যাংকসহ আরোও আকর্ষণীয় সব পুরস্কার।

এই অফারের আওতায় একজন গ্রাহক যত খুশি ততোবার নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন। এই অফারে প্রতি সপ্তাহে একটি সেডান কারের পাশাপাশি আরো নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন গ্রাহকেরা। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এ ছাড়া নগদের মাধ্যমে বিভিন্ন প্যাক রিচার্জে গ্রাহকেরা নির্দিষ্ট ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন 

নগদের রিচার্জ ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাদাত আদনান আহমদ্‌ বলেন, ‘আমরা বিভিন্ন ক্যাম্পেইনে গ্রাহকের ব্যাপক সাড়া পেয়েছি। ইতোমধ্যে বিভিন্ন মোবাইল রিচার্জ ক্যাম্পেইনে গ্রাহকের সাড়া ছিল চোখে পড়ার মতো। দেশে মোবাইল রিচার্জ নিয়ে এর আগে এমন অফার কেউ দেয়নি। আমরা চাই গ্রাহক নগদ ব্যবহার করে লাভবান হোক।’

মোবাইল রিচার্জ ও পেমেন্ট ক্যাম্পেইনে নগদ দেশের সেরা অফার দিয়ে থাকে। দেশের ইতিহাসে প্রথম কোনো ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়ে গ্রাহকদের তাক লাগিয়ে দিয়েছে নগদ। এ ছাড়া ওই ক্যাম্পেইনে সেডান গাড়ি, টেলিভিশন ও রেফ্রিজারেটরসহ হাজার হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ। গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে নগদ এখন দেশের মানুষের প্রথম পছন্দের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি