শনিবার, জুলাই ২৫, ২০২৬
26.2 C
Dhaka

টিকটক বাংলাদেশ উইমেন্স সুপার লিগ ফুটবলের বিনোদন পার্টনার

টেকভিশন২৪ ডেস্ক:  বিশ্বব্যাপী ছোট ভিডিও তৈরির শীর্ষ প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশের উইমেন্স সুপার লিগের (ডাব্লিউএসএল) বিনোদন পার্টনার হিসেবে ঘোষণা করেছে। চলতি মে মাস থেকে পর্দা উঠছে এই ফুটবল লিগের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কে স্পোর্টসের সহযোগিতায় দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের অফিসিয়াল পার্টনার হতে যাচ্ছে টিকটক।

দক্ষিণ এশিয়ার প্রথম এই নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ ‘উইমেন্স সুপার লিগ’ অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। এই লিগে চারটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, আর প্রত্যেক ফ্রাঞ্চাইজিতে থাকবে ১৮ খেলোয়াড়, যার মধ্যে ১৩ জন দেশি ও বিদেশি খেলোয়াড় থাকবে পাঁচজন।

উইমেন্স সুপার লিগ (ডাব্লিউএসএল) ও টিকটকের পার্টনারশিপের ফলে এখন থেকে হ্যাশট্যাগ #WSLBD ব্যবহার করে ফ্যানরা একসঙ্গে ম্যাচের সব স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন। ম্যাচের আগে এবং ম্যাচের পরের কনটেন্ট, এমনকি ম্যাচ হাইলাইট, ফুলবল সম্পর্কিত চ্যালেঞ্জগুলো দেশের ক্রীড়াপ্রেমীদের চেতনা ও আবেগের কেন্দ্রস্থল হয়ে উঠবে টিকটক।

টিকটক খুব দ্রুত বাংলাদেশের স্পোর্টস কনটেন্টের কেন্দ্র হয়ে উঠছে। এটি অবিশ্বাস্যভাবে স্পোর্টস কনটেন্টকে এখন লালন করছে, ক্রিয়েটররা খেলাধুলার সেরা সব মুহূর্ত তুলে ধরছে, যা আগে কখনো এই প্ল্যাটফর্মে এমন করে দেখা যায়নি। একটি অনলাইন অঙ্গন তৈরি করে ফ্যানদের খেলার সুযোগ করে দেওয়া এবং সেই সঙ্গে এই পার্টনারশিপটি প্ল্যাটফর্মের বাংলাদেশি কমিউনিটিকে দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের সঙ্গে জড়িত করার নতুন উপায়ও বলে দেবে। এই সহযোগিতাটি বাংলাদেশে সৃজনশীলতা এবং খেলাধুলাকে উৎসাহিত করার জন্য টিকটকের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

টিকটক ও ডাব্লিউএসএলের এই পার্টনারশিপ নারীদের খেলাধুলার প্রচার এবং বাংলাদেশের স্পোর্টস নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুযোগ সৃষ্টির একটি উল্লেযোগ্য মাইলফলক। দক্ষিণ এশিয়ায় দেশের উইমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ হিসাবে ডাব্লিউএসএলের সঙ্গে, টিকটকের সহযোগিতা আরও বেশি মেয়ে এবং নারীদের খেলাধুলা করতে এবং বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে তাদের দক্ষতা প্রদর্শন করতে অনুপ্রাণিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি