রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
28 C
Dhaka

বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এ চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর চতুর্থ দিনে কোয়ার্টার ফাইনালের তিনটি ম্যাচ পহেলা মার্চ বুধবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। সি.এস.আই ফাইটার্স, ইনপেইস এবং গ্লোবাল অ্যাভেঞ্জার্স আজ সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

টুর্নামেন্টের চতুর্থ দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সি.এস.আই ফাইটার্স ৬ উইকেটে ২২০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন সাব্বির আহমেদ। জবাবে জাব্রা প্যানাকাস্ট সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৩ রান।

আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মো. আকতারুজ্জামান টিটো এবং বি-ট্র্যাক টেকনোলজিস এর প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব রকিবুল ইসলাম রনি ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি এবং প্রাইজ মানি হস্তান্তর করেন।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে ইনপেইস। জবাবে ৭ উইকেটে ১৬ ওভারে সংগ্রহ করে রেড্রাগন ওয়ারিয়র্স। ৪৯ রানের ব্যবধানে ইনপেইসের জয়লাভে দলের পক্ষে সর্বোচ্চ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন রাজিন নুরুদ্দিন। ১৫ টি ছক্কা এবং ২টি চারের মারে মাত্র ৩৯ বলে ১০৯ রান করেন রাজিন নুরুদ্দিন।

বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড এর পার্টনার ম্যানেজমেন্ট বিটুবি এর ডেপুটি ম্যানেজার জনাব মো. আল আমিন সিকদার এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড জেনারেল ম্যানেজার জনাব সমীর কুমার দাস ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি এবং প্রাইজ মানি হস্তান্তর করেন।

টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে ৮৭ রানের ব্যবধানে বিশাল জয় পায় গ্লোবাল অ্যাভেঞ্জার্স। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর ২৫১ রান নেয়ার গৌরব অর্জন করেছে গ্লোবাল অ্যাভেঞ্জার্স। সব কটি উইকেট হারিয়ে প্রতিদ্বন্দ্বি দল ইসেট স্ট্রাইকার্স ১৬৪ রান করে। দলের সর্বোচ্চ ১০৯ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন নাহিদ হাসান।

বিসিএস সহ-সভাপতি এবং আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জনাব মো. রাশেদ আলী ভূইয়া, বিসিএস ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব কাজী আশরাফুল আলম এবং বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার জনাব নাবিলা মঞ্জুর, নাহিদ হাসানের হাতে ক্রেস্ট এবং ম্যান অব দ্যা ম্যাচের প্রাইজ মানি হস্তান্তর করেন।

০২ মার্চ সেমি ফাইনালের প্রথম ম্যাচে সকাল ৮টায় এক্সিবিটাস গর্জণের মুখোমুখি হবে ইনপেইস। সকাল ১০.৩০ এ দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে সি.এস.আই ফাইটার্স এবং গ্লোবাল অ্যাভেঞ্জার্স ।

প্রসঙ্গত, ০২ মার্চ দুপুর ১.৩০ এ বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি