শুক্রবার, মে ১, ২০২৬
26 C
Dhaka

১৩০০ শতাংশ কর্মী ছাঁটাই করবে জুম

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় ভিডিও টেলিকনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম প্রতিষ্ঠানটি থেকে ১৩০০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আর্থিক দুরবস্থার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জুম। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এরিক উয়ান।

এরিকের বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, জুম তাদের কর্মী বাহিনী থেকে ১৩০০ কর্মী ছাঁটাই করবে। যার মোট কর্মী সংখ্যার ১৫ শতাংশ।

তবে ছাঁটাই করার সময় কর্মীদের বিশেষ কিছু সুবিধা দেবে প্রতিষ্ঠানটি।

এরিক জানিয়েছেন, যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের ১৬ সপ্তাহের বেতন অগ্রিম হিসাবে দেওয়া হবে। তার সঙ্গে থাকবে স্বাস্থ্যবিমাও। ২০২৩ অর্থবর্ষের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ বোনাসও দেওয়া হবে।

যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, তারা যদি আমেরিকার বাসিন্দা হন তবে তাদের চিঠির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। যেসব কর্মীরা আমেরিকার বাসিন্দা নন, তাদের দফতর থেকে সমস্ত নিয়মাবলি জানিয়ে দেওয়া হবে।

এরিক কর্মীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন বলে রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। তথ্য মতে, ২০২০ সালের অক্টোবর মাসের তুলনায় সংস্থার শেয়ারের মূল্য প্রায় ৯০ শতাংশ কমেছে। করোনাকালে জুমের অ্যাপের ব্যবহার বেড়েছিল। তখন প্রতিষ্ঠানটিতে প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছিল। অধিকাংশ কর্মী বাড়ি থেকে কাজ করার সুবিধা পেয়েছিলেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে। এরিক জানিয়েছেন, আসন্ন অর্থবর্ষে তিনি তার বেতনের ৯৮ শতাংশ কমিয়ে আনবেন। শুধু তা-ই নয়, সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনেও ২০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

জেনবুক এবং ভিভোবুক সিরিজে ৪টি ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নতুন চারটি ল্যাপটপ নিয়ে এসেছে বিখ্যাত...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি