বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

শুরু হয়েছে দারাজ এর ১২.১২ ক্যাম্পেইন!

দারুণ সব ডিল, ভাউচার আর অফার এখন হাতের নাগালে!

টেকভিশন২৪ ডেস্কঃ বছর শেষের আমেজকে আরো একটু জমিয়ে তুলতে এই ডিসেম্বরে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) আবারো নিয়ে এলো নিজেদের জনপ্রিয় ক্যাম্পেইন ১২.১২! নভেম্বরে ১১.১১ এর দূর্দান্ত সাফল্যের পর আবারো আকর্ষণীয় সব ডিল, ভাউচার আর অফার নিয়ে আজ ১২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে দারাজের এই সিগনেচার ১২.১২ ক্যাম্পেইন।

মেগা ডিল, হট ডিলস, শেইক শেইক এবং মিস্ট্রি বক্স-সহ আগ্রহী ক্রেতাদের জন্য দারাজের ১২.১২ ক্যাম্পেইনে থাকছে ফায়ারওয়ার্ক্স ভাউচার, সারপ্রাইজ ভাউচার, আর্লি বার্ড ভাউচার, প্রিপেমেন্ট ভাউচার এবং বিকাশ আর নগদের ক্যাশব্যাক অফারের মাধ্যমে সাশ্রয়ের সুবিধা। সেই সাথে, দারাজ ক্লাবের সদস্যরা তাদের কেনাকাটায় আরো বেশি সাশ্রয়ের জন্য উপভোগ করতে পারেন কয়েন বুস্টের সুবিধা।

১২.১২ ক্যাম্পেইনের ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকছে রিয়েলমি, শাওমি, এপেক্স, বাটা, লাক্স, ডেটল, গুডনাইট, সিঙ্গার এবং লটো। গোল্ড স্পন্সর হিসেবে ক্যাম্পেইনে যুক্ত আছে মোশন ভিউ, হেয়ার, ইনফিনিক্স, টিপি-লিঙ্ক, ফ্যাব্রিলাইফ, রিবানা, নেসলে, ডেকো, প্যারাসুট ন্যাচারালে, ম্যাসকুলিন এবং ওয়াও স্কিন সায়েন্স। ১২.১২ ক্যাম্পেইনের সিলভার স্পন্সরদের তালিকায় আছে ওরাইমো গ্লোবাল, ঝিউন, ম্যানফেয়ার, ভ্যাসলিন, স্কিন ক্যাফে, ওজেরিও, লিভিংটেক্স, ফার্নিকম, মটোরোলা, লুইসউইল এবং এসকেএমইআই। এছাড়াও নন কমার্শিয়াল পার্টনার হিসেবে থাকছে জ্যান্যাক্স হেলথ, টগি ফান ওয়ার্ল্ড, সেবা এক্সওয়াইজেড, ঘুড়ি লার্নিং, ল্যাভিশ বুটিক সালন, প্রিভে’ বাই নাহিলা হেদায়েত, স্প্লেন্ডর বাই আনিকা বুশরা, লিয়া’স বিউটি বক্স, গ্ল্যামফ্রিক বাই ফারিন, তিশা’স বিউটি হাব, স্কিন অ্যান্ড স্ক্যাল্প, স্টুডিও ওম্ব্রে এবং লাক্স মেডিস্পা অ্যান্ড স্যালন।

ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগানো এই ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “১১.১১ ক্যাম্পেইনে ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর আমরা ডিসেম্বরে নিয়ে এসেছি স্পেশাল ক্যাম্পেইন ১২.১২। নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা, দ্রুততম সময়ে ডেলিভারি, মানসম্পন্ন পণ্য এবং আকর্ষণীয় সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সেরা ও সাশ্রয়ী কেনাকাটার নিশ্চয়তা দিচ্ছে দারাজ। আশা করছি ১২.১২ ক্যাম্পেইনের সাথে আমাদের সম্মানিত গ্রাহকগণ তাদের বছরের শেষ সময়টাকে স্মরণীয় করে রাখার একটি উপলক্ষ খুঁজে পাবেন”।

১২.১২ ক্যাম্পেইনের সেরা সব অফারে কেনাকাটা করা যাবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত, তাই দেরি না করে চাহিদা আর পছন্দের সব জিনিস আপনার দারাজ কার্টে যোগ করা শুরু করুন আজই!

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি