শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

দেশব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স-এর ২৫ বছর পূর্তি উদযাপন

টেকভিশন২৪ ডেস্কঃ  এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্য়স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর ব্রাঞ্চ অফিসসমূহ সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৫বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, লংকাবাংলা ফাইন্যান্স ব্রাঞ্চ অফিসের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাবৃন্দ ও প্রচার মাধ্যমের প্রতিনিধিরা।

ব্রাঞ্চ ম্যানেজার আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। উক্ত বক্তব্যে তিনি ব্রাঞ্চ অফিস কর্মকর্তাদের ধন্যবাদ জানান স্থানীয় গ্রাহকদের কাছে কাঙিক্ষত আর্থিক পণ্য ও সেবা পৌঁছে দেয়ার জন্য। তিনি বিগত বছরগুলোতে লংকাবাংলাকে সহযোগিতা করার জন্য আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

লংকাবাংলা ফাইন্যান্স দেশব্যাপী ২৭টি শাখার মাধ্যমে এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লংকাবাংলা গ্রাহকদের দ্বারপ্রান্তে মানসম্পন্ন আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। হাজারো গ্রাহকের আস্থা ও নির্ভরতা পুঁজি করে লংকাবাংলা দক্ষতার সাথে আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করছে, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের টেকসই, নিরাপদ রিটার্ন।             

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি