সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

বাক্কো আয়োজিত ক্যারিয়ার এক্সপো ও জব ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক:  রাজধানীতে ২৮ সেপ্টেম্বর,  “BACCO-SEIP Career Expo & Job Fair 2022” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল Skills for Employment Investment Program (SEIP)। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজের দক্ষতা, উৎপাদনশীলতা ও কর্মোপযোগিতা উন্নয়নপূর্বক কর্মসংস্থান লাভে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত হচ্ছে এই প্রকল্পটি। বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ও Asian Development Bank (ADB)-এর সহযোগিতায় এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হল- ২০২৪ সালের মধ্যে বিভিন্ন খাতে প্রায় সাড়ে আট লক্ষ জনশক্তিকে প্রশিক্ষণ প্রদান করা এবং নূন্যতম ৬০ শতাংশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাকরণ। এই প্রকল্পে তথ্যপ্রযুক্তি শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানটির আয়োজন করে বাক্কো।

মাননীয় প্রধানমন্ত্রীকে ৭৬তম শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং তাঁর দীর্ঘায়ু কামনা করে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে সকালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনটি ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক কর্মশালা এবং চাকরিপ্রার্থীদের জন্য ইন্টারভিউ সেশন চলে। অনুষ্ঠানটিতে বাক্কোর ১৫ টি সদস্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি প্রত্যাশী মোট ১০০৭ জনের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে এই অনুষ্ঠানের জন্য ২০৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ১০০ জন চাকরিপ্রার্থী এই জব ফেয়ারের মাধ্যমে চাকরির সুযোগ পাবে, এমনটাই বাক্কোর প্রত্যাশা।

অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব বিকর্ণ কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের গুলশান ডিভিশনের ডেপুটি কমিশনার জনাব মোঃ আব্দুল আহাদ; নর্দান ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রোফেসর ড. নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটি সংঘটিত হয়। উপস্থিত ছিলেন বাক্কোর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজিরুল বাশার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালক ড. তানজিবা রহমান ও মোঃ ফজলুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন SEIP-BACCO প্রকল্পের মুখ্য সমন্বয়ক মোঃ মাহতাবুল হক।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি