মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
30 C
Dhaka

উইটসা অ্যাওয়ার্ড ২০২২: এটুআই এর দুইটি প্রকল্প পেলো সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তির অন্যতম বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২২) দ্বিতীয় দিনে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ প্রকল্পের জন্য  উইটসার চেয়ারম্যান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিশ্বজুড়ে ১৬৫ টি প্রকল্পের মধ্যে এটুআই এর প্রকল্প শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে এই সম্মাননা অর্জন করে। ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ প্রকল্পটি ডিজিটাল গর্ভন্যান্সের উপরে বিশ্বব্যাপী এক অনন্য দৃষ্টান্ত। 

১৪ সেপ্টেম্বর বুধবার মালয়েশিয়ার পেনাং এর সেটিয়া স্পাইস কনভেনশন সেন্টারে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ এ এটু্‌আই এর আরো একটি প্রকল্প ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’ ইনোভেটিভ ইহেলথ সল্যিউশনস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের স্বাস্থ্যখাতে অবদানের জন্য এই প্রকল্প অ্যাওয়ার্ড অর্জন করে।

উইটসা অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস, দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম) এর চেয়ারম্যান ড. সিন সিয়াহ, উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান ও বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার পেনাং স্টেট এক্সকো ফর ট্যুরিজম অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি এর সভাপতি ইয়েউহ সুন হিনসহ অন্যান্য অতিথিরা মঞ্চে উপবিষ্ট থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এটুআই এর পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। বিশ্ব তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের বিশ্ব সংগঠন উইটসার একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে উইটসার এই বিশ্ব সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন প্রদান করে।

বাংলাদেশের সাফল্যে অভিনন্দন জানিয়ে উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস বলেন, তথ্যপ্রযুক্তিতে খাতে সাফল্যের সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উইটসা অ্যাওয়ার্ড অর্জনের জন্য আমি এটুআইকে অভিনন্দন জ্ঞাপন করছি। বৈশ্বিক এই সংকটময় মুহুর্তে প্রযুক্তির উৎকর্ষতা আমাদের সমস্যা মোকাবেলার হাতিয়ার হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।

উইটসা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, বিসিএস প্রযুক্তি সংগঠনগুলোর অভিভাবক হিসেবে বরাবর কাজ করে আসছে। দেশের উদ্ভাবন এবং কার্যকর প্রকল্পকে উইটসার কাছে ঠিকমতো উপস্থাপন করা হয়েছে বলেই আজ আমরা সফলতা অর্জন করেছি। দেশের প্রযুক্তি খাতকে বিশ্বে সমাদৃত করতে বিসিএস সবসময় কাজ করে আসছে এবং আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি