বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

শাওমির স্মার্ট চশমায় ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা!

spot_img

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চোখের নানা সমস্যা থেকে বাঁচতে আমরা সাধারণত চশমা ব্যবহার করে থাকি। কিন্ত কেউ কখনো ভাবে দেখেছে ডিএসএলআর ক্যামেরার বিকল্প হতে পারে চশমা। আশ্চর্য হলেও সত্য, এমনি এক স্মার্ট চশমা বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এই স্মার্ট চশমাকে ডিএসএলআর ক্যামেরার বিকল্প বলার একটাই কারন এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।

শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্ট চশমায় থাকছে দুটি ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের অন্যটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। পাশাপাশি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৫এক্স ডিজিটাল জুম।

চশমার গ্লাসে রয়েছে, সনির ওএলইডি ডিসপ্লে। এলসিডির তুলনায় এর বিদ্যুৎ খরচ কম এবং দেখা যায় ঝকঝকে। দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি এতে রয়েছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) সুবিধা। এর ফলে বাস্তব আর ভার্চুয়াল রিয়েলিটির মেলবন্ধন ঘটবে। ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহারের জন্য এই স্মার্ট চশমার ওজন অন্যান্য চশমা থেকে কিছুটা বেশি, ওজন প্রায় ১০০ গ্রাম।

স্মার্টফোনের মতোই শাওমি এই স্মার্ট চশমায় ব্যবহার করেছে অক্টো-কোর স্ন্যাপড্রাগন চিপসেট। ওয়াই-ফাই সুবিধার পাশাপাশি এতে থাকছে, ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। দীর্ঘ সময় সচল থাকতে রয়েছে ১০২০ এমএএইচ ব্যাটারি। দ্রুত চার্জ হওয়ার জন্য ১০ ওয়াটের ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

স্মার্ট গ্লাসের দাম ২৪৯৯ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকার মতো। আপাতত চীনেই এই পণ্য বিক্রি হবে। অন্যান্য দেশে কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে কিছুই জানায়নি শাওমি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি