শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

এসডিজি নিয়ে কাজ করবে বিডিওএসএন ও ইয়ুথ হাব

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সঙ্গতি রেখে বিভিন্ন প্রকল্প কার্যক্রম  ও নিজ নিজ প্রতিষ্ঠানের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইভেন্ট অর্গানাইজেশন, ট্রেইনিং প্রোগ্রাম যৌথভাবে পরিচালনা করার  লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন ও ইয়ুথ হাব এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই শুক্রবার স্থানীয় সময় ১২টায়  বিডিওএসএন কার্যালয়ে এই সমঝোতা চুক্তি সই হয়।

ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং প্রোগ্রাম, বিশেষ করে স্কুল কোডার্স, গার্লস ইন আইসিটি, স্কুল প্রেইনার, বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের গুগল ফর এডুকেশন এর উপর প্রশিক্ষণ প্রদান, দেশে ও বিদেশে অবস্থারত বাংলাদেশী শিশু-কিশোরদের কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে পরিচিত করা, তাদের কোডিং সম্পর্কে মৌলিক বিষয়গুলো শেখানো, শিক্ষার্থীদের তাদের স্কুল জীবন থেকে কম্পিউটার শিক্ষার প্রতি আকৃষ্ট করা, আইসিটি ও স্টেম এবং বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কিত তাদের দক্ষতা উন্নত করা নিয়ে যৌথভাবে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন, জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহন, কর্মশালা, শিক্ষা ও সনদ প্রদান কার্যক্রম, শিশু কিশোরদের নিয়ে হ্যাকাথন এর আয়োজনও করা হবে ।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও ইয়ুথ হাবের পক্ষ থেকে সহ-সভাপতি জাসিয়া নোশীন চৌধুরী চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় বিডিওএসএনের এডমিন এন্ড একাউন্টস অফিসার নারায়ণ চক্রবর্তী এবং আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টপ্রেনিউরস এর প্রকল্প সমন্বয়ক আহমাদ মুদ্দাসসের এবং ইয়ুথ হাবের নির্বাহী কমিটির সদস্য রিদওয়ানুল হক ও উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি