মঙ্গলবার, জুন ৯, ২০২৬
37.2 C
Dhaka

রাজশাহীতে ইউনিসেফ ও এটুআইয়ের চাকুরি মেলায় ২০৮ জন চাকুরি পেয়েছে

টেকভিশন২৪ ডেস্ক: প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহীতে আয়োজিত দিনব্যাপী চাকুরি মেলায় অনস্পট নিবন্ধনের মাধ্যমে চাকুরি পেয়েছেন ২০৮ জন। এটুআই ও ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজশাহী বুধবার এই চাকুরি মেলার আয়োজন করেন। চাকুরি মেলায় অংশ নেওয়া দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন পদের বিপরীতে মোট ১২৮৪টি জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।

দিনব্যাপী এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জনাব এ, এন, এম মঈনুল ইসলাম। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রাজশাহীর অধ্যক্ষ জনাব প্রকৌশলী এস এম এমদাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু; বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জনাব জাফর বায়েজীদ; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো আবুল কালাম আজাদ; এবং এটুআই-এর প্রোগ্রাম সহকারি জনাব হাবিবুর রহমান।

চাকুরি মেলা

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব এ, এন, এম মঈনুল ইসলাম বলেন, ইন্ডাস্ট্রি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান দুরত্ব দূরীকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজ করতে হবে। সেই সাথে যুবকদের বিভিন্ন পেশায় দক্ষ করে গড়ে তোলার জন্য তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে ইন্ডাস্ট্রি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব জাফর বায়েজীদ বলেন, রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরইমধ্যে শিল্পাঞ্চল-২ তে শিল্পপ্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দের দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিসিক শিল্পনগরী-২ পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে এখানে ৮,০০০ বেশি তরুণ-তরুণীর চাকুরির সুযোগ তৈরি হবে।

দিনব্যাপী এই মেলায় চাকুরি প্রত্যাশী যুবক ও যুবতীরা চাকুরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর স্টলের নির্ধারিত বুথে নিজেদের সিভি জমা দেন। মেলায় অংশ নেওয়া শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিগণ জমাকৃত সিভি যাচাই-বাছাই শেষে মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে নির্বাচিতদের নিয়োগপত্র প্রদান করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি