মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

বিকাশ পেমেন্টে এবার বছরজুড়েই ক্যাশব্যাক ও ছাড় মিলছে

টেকভিশন২৪ ডেস্ক: কেবলমাত্র নির্দিষ্ট সময়ের অফারের অপেক্ষা না করে এখন বছরজুড়েই দেশের সাড়ে ৫’শ ‘রিওয়ার্ড মার্চেন্ট’ পয়েন্টে বিকাশ পেমেন্টে মিলছে দারুণ সব ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এই ক্যাম্পেইনে গ্রাহকরা বিকাশ পেমেন্টে পণ্য ও সেবা ক্রয়ে প্রতিবার পেতে পারেন ৬০% পর্যন্ত ডিসকাউন্ট, ২২% পর্যন্ত ক্যাশব্যাক এবং বিভিন্ন রেস্টুরেন্টে ‘বাই ওয়ান গেট ওয়ান’ বা ‘বাই ওয়ান গেট টু’ অফার। শীঘ্রই আরো বেশ কিছু মার্চেন্ট যুক্ত হবে এই ক্যাম্পেইনে।

হেলথকেয়ার, রেস্টুরেন্ট, হোটেল, অনলাইন, ইলেক্ট্রনিকস, ফুটওয়্যার, ক্লোদিং ইত্যাদি ক্যাটাগরিতে গ্রাহকরা বিকাশে পেমেন্ট করে অফারগুলো উপভোগ করতে পারবেন। সাড়ে ৫’শ ‘রিওয়ার্ড মার্চেন্ট’-এর তালিকায় রয়েছে ওয়ালটন, ফ্রিল্যান্ড, স্কেচার্স, ইউএস পোলো, কে জেড ইন্টারন্যাশনাল, স্কয়ার হসপিটাল, আমারল্যাব, লা গ্রেসিয়া, চেরি বিন কফি, গ্রেস টুয়েন্টি ওয়ান স্মার্ট হোটেল, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মেপল লিফ, দি ওয়ে ঢাকা, হোয়াইট প্যালেস হোটেল, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল, বিসিডিএম (সাভার ও রাজেন্দ্রপুর), ট্রাভেল ডেসটিনেশন বিডি, জাওয়াদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি, ইত্যাদি প্রতিষ্ঠান।

অফারগুলো নিতে গ্রাহক বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। মার্চেন্ট ভেদে অফারের আলাদা লিমিট প্রযোজ্য হবে। তাই গ্রাহকরা অফারগুলোর বিস্তারিত ও শর্তাবলী জেনে নেয়ার পাশাপাশি শপগুলোর তালিকা জানতে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে – https://www.bkash.com/bn/reward_merchant

বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার জন্য গ্রাহককে হোমস্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর টাইপ করতে হবে কিংবা মার্চেন্ট পয়েন্টে সরাসরি কিউআর কোড স্ক্যান করেও খুব সহজেই পেমেন্ট করা যাবে। একইভাবে অনলাইন প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশ নম্বর, ওটিপি ও বিকাশ পিন দিয়ে পেমেন্ট করা যাবে। এছাড়া, ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।

উল্লেখ্য, বিকাশ অ্যাপে সব অফার এক জায়গায় দেখতে পারেন গ্রাহকরা। এজন্য অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘অফারস’ অংশে প্রবেশ করতে হবে। গ্রাহক চাইলে ‘ফিল্টার’ অপশনে ট্যাপ করে তার পছন্দমতো যে ক্যাটাগরির অফারগুলো দেখতে চান তা নির্বাচন করতে পারেন। শুধু তাই নয়, নির্বাচিত অফারের নিচে থাকা ‘ভিজিট আউটলেট’ বাটনে ক্লিক করে বিকাশ অ্যাপ থেকেই সেই আউটলেটে পৌঁছানোর লোকেশনও দেখে নিতে পারেন গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি