মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

বঙ্গবন্ধু শেখ মুজিব’স সেভেনথ মার্চ স্পিস-এর ই-বুক ও মোবাইল অ্যাপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ২৬টি বাক্যের বিশ্লেষণ নিয়ে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ গ্রন্থের ইংরেজিতে অনূদিত গ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’স সেভেনথ মার্চ স্পিস: এপিক অব পলিটিক্স (Bangabandhu Sheikh Mujib’s 7th March Speech: Epic of Politics)’ গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে মূল আলোচনা শুরুর আগে তিনি গ্রন্থটির মোড়ক উম্মোচনের পাশাপাশি এর মোবাইল অ্যাপ ও ই-বুকেরও উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে গ্রন্থটি প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

গ্রন্থটির বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান এবং সম্পাদনার যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফখরুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার।

এ ছাড়াও, গ্রন্থটির পান্ডুলিপি পর্যালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক অধ্যাপক মুনতাসীর মামুন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ মিনিটে ১০৮টি বাক্যে ভাষণ শেষ করেন। এ ভাষণ থেকে ২৬টি বাক্যের বিশ্লেষণ করেন ডাঃ এস এ মালেক, আব্দুল গাফ্ফার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামানসহ দেশের ২৬ জন খ্যাতিমান বুদ্ধিজীবি, লেখক ও সাংবাদিকবৃন্দ। ভাষণে শব্দ ও বাক্য প্রয়োগে ওঠে এসেছে একটি জাতির ইতিহাস ও তার আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম, শোষণ-বঞ্চনা এবং তার বিরুদ্ধে ঘুরে দাঁড়বার কথা। কোন কৌশলে যুদ্ধ ও জনযুদ্ধ পরিচালিত হবে এসেছে সে কথাও। এসবই বিশ্লেষিত হয়েছে লেখকদের বিশ্লেষেণে। -প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি