বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

পাওয়ার ব্যাংকের বিকল্প দুই স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আপনার মুঠোয় থাকা স্মার্টফোনটি কি বিশ্রাম নেয়? অফিস, ক্লাস আর যোগাযোগের কাজে দিনভর ব্যস্ত থাকে যন্ত্রটি। আপনার একটু অবসরে স্মার্টফোনটি ব্যস্ত হয়ে যায় বিনোদন নিয়ে। রাত গড়িয়ে ভোর হলেই আবার কাজের ঝড় চলে স্মার্টফোনটির ওপর।

তবে এত ঝক্কি সামলাতে স্মার্টফোনটির ব্যাটারি ও চার্জিং প্রযুক্তিটি হওয়া চাই চমৎকার মানের। চার্জিং প্রযুক্তির ঝামেলা কমাতে অনেকে পাওয়ার ব্যাংক কিনতে চান। কিন্তু সেখানে বাধ সাধে সাধ্য। বিশেষ করে, একটি বাজেট স্মার্টফোনের জন্যে দুই তিন হাজার টাকা ব্যয় করে আবার একটি পাওয়ার ব্যাংক কিনতে আগ্রহী হয়না অনেকেই।

তবে গ্রাহকদের সব চাহিদাকেই এখন হাতের নাগালে নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। সম্প্রতি চার্জিং প্রযুক্তির এই সমাধান এনেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

পাওয়ার ব্যাংক সুবিধা: সম্প্রতি ভিভো’র ওয়াই সিরিজের দুই স্মার্টফোনে পাওয়ার ব্যাংকের মতো চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোন দু’টি হলো- ভিভো ওয়াই২১ এবং ওয়াই১৫এস। এর মধ্যে ওয়াই১৫এস স্মার্টফোনটি চলতি মাসেই দেশের বাজারে যাত্রা শুরু করেছে।

স্মার্টফোনগুলোর সঙ্গে একটি ওটিজি রিভার্স চার্জিং ক্যাবল যুক্ত করে পাওয়ার ব্যাংক ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই না, এই ক্যাবল দিয়ে অন্য স্মার্টফোনও চার্জ করা যাবে। চার্জ হবে স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইসের মতো গ্যাজেটও।

ভিভো ওয়াই১৫এস: স্মার্টফোনটির ব্যাটারিটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার। একবারের ১০০% চার্জ দিয়ে স্মার্টফোনটি প্রায় দেড় দিন ব্যবহার করা সম্ভব হবে। টানা ১৮ ঘন্টা অনলাইন স্ট্রিমিং করা যাবে এবং অনলাইন গেমিং করা যাবে টানা ৭ ঘন্টারও ওপরে। ভিভো ওয়াই১৫এস এ রয়েছে  ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। রমটিকে ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। স্মার্টফোনটির মূল্য ১২ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে ওয়েভ গ্রিন এবং মিসটিক ব্লু রঙে।

ভিভো ওয়াই২১: দেশের বাজারে ভিভো ওয়াই২১ আসে সেপ্টেম্বর মাসে। পাওয়ার ব্যাংক প্রযুক্তির কারণেই দেশে জনপ্রিয় হয়ে ওঠে ভিভো ওয়াই২১। এছাড়া ১৪ হাজার ৯৯০ টাকার এই বাজেট স্মার্টফোনে কিছু ফ্ল্যাগশিপ ফিচার যুক্ত করেছে ভিভো; যা সাড়া ফেলেছিলো ভিভো গ্রাহকদের মধ্যে। স্মার্টফোনটিতে রয়েছে ভিভো এনার্জি গার্ডিয়ান (ভি-ই-জি) প্রযুক্তি। এটি এমন একটি অ্যালগরিদম, যা স্মার্টফোন চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবেই চার্জ নেয়া বন্ধ করে দেয়। মাল্টি টারবো ফিচারের কারণে, ভিভো ওয়াই২১ দিয়ে টানা ১০ ঘন্টা গেম খেলা যাবে, আর ভিডিও দেখা যাবে টানা সাড়ে ১৫ ঘন্টা।

ভিভো ওয়াই২১-এ রয়েছে এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি। এর র‌্যাম ৪ জিবি এবং রম ৬৪ জিবি। ৪ জিবি র‌্যামকে ভার্চুয়ালি ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। ভিভো ওয়াই২১ পাওয়া যাচ্ছে ডায়ামন্ড গ্লো ও মেটালিক ব্লু রঙে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি