শুক্রবার, জুন ৫, ২০২৬
32.8 C
Dhaka

১২ ডিসেম্বর টেলিটকের ফাইভজি সেবা চালু হচ্ছে

টেকভিশন২৪ ডেস্ক: ১২ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশে প্রথম পরীক্ষামূলকভাবে ফাইভজি সেবা চালু করতে যাচ্ছে। আর গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি স্পটে এ সেবা চালু করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন। 

১৩ নভেম্বর, রাজধানীর গুলশানে বিটিসিএল এক্সচেঞ্জ ভবনে টিআরএনবির সদস্যদের জন্য ‘ফাইভজি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় এ কথা জানান।

সেখানে বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক বিভাগের মহাব্যবস্থাপক (জি এম) শেখ ওয়াহিদুজ্জামান, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে, টেলিটকের কোম্পানি সেক্রেটারি তারঘীবুল ইসলামসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাইভজির প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন।

দেশে ফাইভজি রোলআউট নিয়ে টেলিটক এমডি বলেন, আগামী ১২ ডিসেম্বর ঢাকার ছয়টি স্থানে ফাইভজির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। আর বাণিজ্যিকভাবে গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি স্থানে এ সেবা চালু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তা ঢাকাসহ অন্যান্য স্থানে বিস্তৃত করা হবে।

দেশের গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে সাহাব উদ্দিন বলেন, ইতোমধ্যে হাওর-বাওড়ে নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে। এসব এলাকায় ডাটার ব্যবহার অনেক বেড়েছে।

ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, সবচেয়ে কম রেটে টেলিটক ডাটা সুবিধা দেবে। কম দামে ফাইভজি হ্যান্ডসেট দিতে পারলে অনেক লাভবান হওয়া যাবে।

টেলিটকের ক্ষেত্রে দেশের মানুষের ভালোবাসা ও দুর্বলতা রয়েছে জানিয়ে সাহাব উদ্দিন বলেন, আমরাই প্রথম করোনাকালীন শিক্ষার্থীদের অনলাইনে বিনামূল্যে ডাটা দিয়ে ক্লাস করার সুযোগ দিয়েছি। ৩৬ হাজার সিম দিয়ে সেই কার্যক্রম শুরু করা হলেও বর্তমানে সেই সংখ্যা এক লাখ ১২ হাজারে দাঁড়িয়েছে এবং এসব সিমের বেশি ব্যবহার হচ্ছে।

এখন পুলিশসহ সরকারি বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার আবেদন, ফলাফল ও পাবলিক পরীক্ষার ফলাফল টেলিটকের মাধ্যমে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে টেলিটকের সফলতা রয়েছে বলেও জানান টেলিটক এমডি।

ভিওআইপির অবৈধ ব্যবহারের ক্ষেত্রে টেলিটকের সিম বেশি পাওয়া যায় কেন- প্রশ্নে সাহাব উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব। আমাদের সবচেয়ে কম রেটের কারণে হয়তো একজনের নামে কিনে ব্যবহার করে থাকতে পারে।

টেলিটকের জি এম শেখ ওয়াহিদুজ্জামান এ বিষয়ে বলেন, আমরা অভিযোগের সূত্র ধরে বেশকিছু ডিলার ও রিটেইলারকে তালিকা থেকে বাতিল করেছি। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাকি অপারেটরের রিচার্জ সহজলভ্য হলেও রাস্ট্রীয় এ অপারেটরের রিচার্জ সবখানে না পাওয়ার বিষয়ে এক প্রশ্নে টেলিটক এমডি বলেন, টেলিটক গ্রাহকদের রিচার্জ সহজলভ্যতার করতে উদ্যোগ নেবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি