শুক্রবার, জুন ১২, ২০২৬
32 C
Dhaka

নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে স্যামসাং ফোনে!

টেকভিশন২৪ ডেস্কঃ স্যামসাংয়ের পরবর্তী স্মার্টফোনে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা কিংবা বার্তা পাঠানো যাবে। সে সুবিধা দেওয়া হবে স্যাটেলাইটে যুক্ত হওয়ার মাধ্যমে। সংবাদমাধ্যম জিএসএমএরিনার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনের নেটওয়ার্কের আওতার বাইরে জরুরি সেবা পেতে যোগাযোগের জন্য গ্যালাক্সি এস২৩ স্মার্টফোনে এমন সুবিধা আনার পরিকল্পনা করছে স্যামসাং।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্মার্টফোনে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে কল করার পাশাপাশি টেক্সট মেসেজ ও ইমেজ পাঠানো যাবে।

গত দুই বছর ধরে স্যামসাং স্যাটেলাইট যোগাযোগের প্রযুক্তিগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট সংস্থা ইরিডিয়ামের সাথে যৌথভাবে কাজ করবে বলে জানা গেছে। ইরিডিয়াম ৬৬ লো আর্থ অরবিট কমিউনিকেশন স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে ভয়েস ও ডেটা যোগাযোগ পরিষেবা দিয়ে থাকে।

এছাড়া ডিজিটাল ডেটা প্রক্রিয়ার জন্য মোবাইল ও স্যাটেলাইট কমিউনিকেশন মডেমকে একীভূত করার প্রযুক্তিও অনেকাংশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে প্রতিবেদনে। যদিও স্যামসাং নতুন ফিচার সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করেনি।

উল্লেখ্য, হুয়াওয়ে ও অ্যাপল এরইমধ্যে তাদের ফ্ল্যাগশিপ ফোনে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার চালু করেছে। যখন সেলুলার নেটওয়ার্ক থাকে না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন-১৪ ব্যবহারকারীরা নতুন ফিচার ব্যবহারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি