শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিটিআরসি চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক: স্পেনের রাজধানী বার্সেলোনায় অনুষ্ঠিত টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস- ২০২৪ (MWC)  আসরে যোগ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ। বিশ্ব মোবাইল বাজারের রাজধানী খ্যাত বার্সেলোনায় “ফিউচার ফার্স্ট” থিম নিয়ে ২৬-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ০৪ দিনব্যাপী এই মোবাইল কংগ্রেসের আয়োজন করেছে বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ)।এবারের আসরে 5G and Beyond, Connecting Everything, Humanising AI , Manufacturing DX, Game Changers, Our Digital DNA সহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।

কংগ্রেসে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ- মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড,  টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং চায়না একাডেমি অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (সিএআইসিটি) এর প্রতিনিধিবৃন্দের সাথে বৈঠক করেন। এসময় তিনি ৫জি ও কৃত্তিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। উক্ত বৈশ্বিক সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যানসহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বিশ্বব্যাপী টেলিযোগাযোগ কানেক্টিভিটি ইকোসিস্টেম এর জন্য সবচেয়ে বড় আয়োজন। মোবাইল ফোন ও মোবাইল ডিভাইসের সবচেয়ে বড় প্রদর্শনীকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মোবাইল অপারেটর, ডিভাইস প্রস্তুতকারক, মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক, প্রযুক্তি সেবা প্রদানকারী ও প্রযুক্তি বিক্রেতাসহ বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, সরকারের নীতিনির্ধারক এবং টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয় বার্সেলোনা শহর।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি