মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
31 C
Dhaka

শেখ রাসেল দিবসে বিসিএসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় বিসিএস ইনোভেশন সেন্টারে শিশুদের সঙ্গে কেক কেটে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন করেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। অনুষ্ঠানে বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, শেখ রাসেল শিশুদের জন্য অনু্প্রেরণা। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কেটেছে তার শিশু জীবন। শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। পাঁচ ভাই-বোনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ। বঙ্গবন্ধুর আদরের এই পুত্রের নামকরণের পিছনেও বঙ্গবন্ধুর দুরভিসন্ধি দৃষ্টি ছিল। শিশু রাসেলের স্মরণে বিসিএস এর এই আয়োজন চলমান থাকবে। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এই আয়োজন করবো।

বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া বলেন,  আজকের আয়োজনে বিসিএস সদস্যদের সন্তানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সবার অংশগ্রহণে শেখ রাসেলের জন্মদিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। শেখ রাসেল দিবসের মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধুর জীবনী এবং শেখ রাসেলের প্রতি তার অঘাত ভালোবাসার কথা কৃতজ্ঞের সাথে স্মরণ করবে বলে আমার বিশ্বাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ হয়। তারা তাদের মনের প্রতিচ্ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলে। আমাদের শিশুরা শেখ রাসেল সম্পর্কে জানার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কেও এই প্রতিযোগিতার মাধ্যমে ধারণা অর্জন করেছে। এই শিশুরা স্বাধীনতার মূলমন্ত্র ধারণ করে ভবিষ্যতে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে দুইটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক বিভাগে প্রথম স্থান ঋষিত শীল ধৃতি, দ্বিতীয় স্থান আরুশি হাসনাত এবং তৃতীয় স্থান জারীর হাসান আয়ান অর্জন করেন। খ বিভাগে প্রথম স্থান ঋষভ শীল হৃদ্ধি, দ্বিতীয় স্থান তাসফিয়া মাহিব সামিরা এবং তৃতীয় স্থান গাজী আয়েশা সিদ্দিকা অধিকার করেন।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি