বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.5 C
Dhaka

রিয়েলমি ৯ আই পাচ্ছেন, ২০ ফেব্রুয়ারি দারাজে ফ্ল্যাশসেলে

টেকভিশন২৪ ডেস্ক: ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে বাংলাদেশের নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হওয়া রিয়েলমি; সম্প্রতি বাজারে এনেছে পাওয়ারফুল পারফরম্যান্স এবং দারুণ ডিজাইনের রিয়েলমি ৯ আই। এর (৬+১২৮) জিবি ভ্যারিয়েন্টটি মাত্র ১৯,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে দেশব্যাপী। সাথে ফেব্রুয়ারি মাসের মধ্যে রিয়েলমি ৯ আই কিনলেই পাওয়া যাবে এক্সক্লুসিভ রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল।

নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপের বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/store-address

এর পাশাপাশি, রিয়েলমি ৯ আই এর (৪+৬৪) জিবি ভ্যারিয়েন্টটি ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ১,১৫০ টাকা ছাড়ে মাত্র ১৬,৩৪০ টাকায় পাওয়া যাবে দারাজে। কিনলেই পাওয়া যাবে এক্সক্লুসিভ রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল।

কেনার জন্য ক্লিকঃ https://click.daraz.com.bd/e/_7ag9E

বাংলাদেশের বাজারে এই প্রথম এই দামের সেগমেন্টে সর্বাধুনিক ৬ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে এলো রিয়েলমি ৯ আই, যা গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন শক্তিশালী পারফরম্যান্সের অভিজ্ঞতা প্রদান করবে। নতুন এই চিপসেট থাকায় ডিভাইসটি আগের ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৬২ শতাংশ কম পাওয়ার খরচ করবে এবং ৪৬ শতাংশ বেশি পারফরমেন্স প্রদান করবে।

এই প্রাইজ রেঞ্জে রিয়েলমি ৯ আই-তে থাকছে ৩৩ ওয়াটের ডার্ট চার্জার। ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় গ্রাহকেরা ৪৮.৪ ঘন্টা পর্যন্ত একটানা কথা বলতে পারবেন, যেখানে ডিভাইসটি মাত্র ৭০ মিনিটের মধ্যে ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ করা যায়৷ রয়েছে ৯০ হার্টজের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিভাইসটি পাঁচটি স্তরের রিফ্রেশ রেট সাপোর্ট করে যার মাধ্যমে গ্রাহকেরা স্মুথ, পাওয়ার-সেভিং পারফরম্যান্স উপভোগ করতে পারেন।

এই প্রাইজ রেঞ্জের ফোনগুলোতে ডুয়েল স্টেরিও স্পিকার নেই বললেই চলে। যেখানে রিয়েলমি ৯ আই-তে রয়েছে হাই-রেস ডুয়েল স্টেরিও স্পিকার। ফলে অসাধারণ অডিও কোয়ালিটি উপভোগ করা যাবে।  

প্রিজম ব্লু এবং প্রিজম ব্ল্যাক – দুটি স্টাইলিশ রঙের রিয়েলমি ৯ আই দেখতে অত্যন্ত আকর্ষণীয় কারণ এর ৮-লেয়ার অপটিক্যাল আবরণের স্টেরিও প্রিজম ডিজাইনের কারণে। ফোনটির টেক্সচারে ৩০০০-টিরও বেশি প্রিজমের মতো লাইনের সংমিশ্রণ রয়েছে। ৮.৪ মিমি পুরুত্ব এবং ১৯০ গ্রাম ওজনের ফোনটি অনেক পাতলা এবং হালকা।

যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য রিয়েলমি ৯ আই দিচ্ছে ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা যা দারুণ ডিটেইলের ছবি তুলতে সক্ষম। অন্যান্য ফটোগ্রাফি ফাংশন যেমন নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটি; ব্যবহারকারীদের ক্রিস্পি ছবি তুলতে সাহায্য করে।

রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দু’টি সংস্করণ রয়েছে। একটি ভ্যারিয়েন্টে রয়েছে ৬ জিবি র‌্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯,৪৯০ টাকা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের অন্য ভ্যারিয়েন্টটির দাম মাত্র ১৭,৪৯০ টাকা। প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক – এ দু’টি দুর্দান্ত রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ আই।

বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/realme-9i

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি