শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো ২০২৩’-এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ প্রতিনিধিরা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও বাণিজ্য মন্ত্রণালয়ের ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো (Export Promotion Bureau)’-এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সহায়তায় আগামী ২৭-২৮ সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘এক্সেল লন্ডন’-এ অনুষ্ঠিতব্য ‘ই-কমার্স এক্সপো’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

দেশের সম্ভাবনাময় বিপিও এবং ই-কমার্স খাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ১৬টি শীর্ষপর্যায়ের বাংলাদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এ প্রদর্শনীতে। উপরন্তু, বাক্কো ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে প্রদর্শনীতে ‘বিপিও ব্রিলিয়্যান্স ইন্‌ বাংলাদেশঃ পেইভিং দ্য ওয়ে ফর গ্লোবাল এক্সিলেন্স (BPO Brilliance in Bangladesh: Paving the Way for Global Excellence)’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজনও থাকবে। এ আলোচনায় বাংলাদেশের বিপিও খাতের অমিত সম্ভাবনার প্রতি আলোকপাত করা হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত, বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুশানারা আলী, যুক্তরাজ্যের প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি এবং লন্ডনবিষয়ক মন্ত্রী পল স্কালি ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অংশ নেবেন সিনিয়র উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আহমাদুল হক, সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ও পরিচালক কাওসার আহমেদ।  

অংশগ্রহণকারী ১৬টি প্রতিষ্ঠান হলঃ

এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেড, এএসএল বিপিও, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ইজি টেকনোলজি লিমিটেড, ফেইথআইটি, ফিফোটেক, ফার্নিকম, গ্রাহো লিমিটেড, গ্রাফিক আনলিমিটেড এইড লিমিটেড, গ্রাফিকস ভিউ, গোইয়ারা লিমিটেড, ইগনাইট টেক সলিউশন্স, দ্য কাও কোম্পানি লিমিটেড, লিংক ভিশন সফটওয়্যার সলিউশন, নোবেল আইটি সলিউশন লিমিটেড এবং স্কাই টেক সলিউশন্স।

যুক্তরাজ্যে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশী অভিবাসী ও ব্যবসায়ী গোষ্ঠীর জন্য এ প্রদর্শনী ব্যবসায়িক সম্পর্ক তৈরির এক চমৎকার ক্ষেত্রতে পরিণত হবে, এমনটাই আশাবাদ আয়োজকদের। অন্যদিকে সম্মানজনক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা বিপিও গন্তব্য হিসেবে উপস্থাপনের সুযোগকে যথার্থভাবে কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ প্রতিনিধিগণ।

উল্লেখ্য, ‘ই-কমার্স এক্সপো ২০২৩’- এ অংশ নিতে যাচ্ছে এগারো হাজারেরও বেশি আন্তর্জাতিক ই-কমার্স এবং বিপণন খাতের নেতৃবৃন্দ। প্রদর্শনীর পাশাপাশি এগারোটি মিলনায়তন জুড়ে থাকছে দুইশত ঘন্টারও অধিক সময়ব্যাপী আলোচনা সভার আয়োজন ।   

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি