শনিবার, আগস্ট ৮, ২০২৬
33 C
Dhaka

ভুয়া খবর চিহ্নিত কারার নানান উপায়

ঢাকা ট্রিবিউন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) দ্বারা পরিচালিত সাম্প্রতিক লিবার্টাস প্রজেক্ট নামের এক গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪১% সোশ্যাল মিডিয়াকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদের উৎস  হিসেবে বিবেচনা করে এবং সংবাদের জন্য ফেসবুক এখন  অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম।

দুর্ভাগ্যক্রমে, আমরা এখনও ইন্টারনেটে প্রচুর ভুয়া সংবাদ পোস্ট হতে দেখি। যখন এই বানানো বা ভুয়া গল্পগুলো ছড়ায় ও মানুষ সেগুলোকেই সত্য হিসেবে ধরে নেয় তখন এগুলো মানুষের ভুল সিদ্ধান্ত নেয়ার কারণ হয়ে দাঁড়ায়।

এই ভুল তথ্যগুলো যেন না ছড়ায় সেই ব্যাপারে ফেসবুক সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কারণ তারা নিশ্চিত করতে চায় যে ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীরা যেন সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য জানতে পারে।

ভুয়া খবর চিহ্নিত করার ১০ টি উপায়

১. সন্দেহজনক শিরোনাম : ভুয়া খবরের শিরোনামগুলো প্রায়ই উদ্দীপনামূলক ও আকর্ষণীয় হয়ে থাকে। যদি শিরোনামগুলো অবিশ্বাস্য হয়ে থাকে তাহলে তা ভুয়া খবর হতে পারে।

২. লিংক ভালোভাবে লক্ষ্য করুন: একটি অবাস্তব বা দেখতে অনেকটা একইরকম লিঙ্ক ভুয়া খবরের  সতর্কতা চিহ্ন হতে পারে। অনেক ভুয়া খবরের সাইট মূল খবরের লিংকে সামান্য পরিবর্তন করে ব্যবহার করে থাকে। তাই মূল  খবরের লিঙ্কে যেয়ে তা তুলনা করা উচিত।

৩.খবরের উৎস যাচাই করুন: কোনো খবর আপনার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে লেখা বা প্রকাশিত হয়েছে কিনা তা যাচাই করুন |

৪. অস্বাভাবিক বিন্যাস লক্ষ্য করুন: অনেক ভুয়া খবরের সাইটে ভুল বানান অথবা অস্বাভাবিক বাক্য বিন্যাস থাকে। পড়ার সময় এগুলো লক্ষ্য করুন ।

৫. ছবি বিবেচনা করুন: ভুয়া খবরের মধ্যে প্রায়শই অপ্রাসঙ্গিক ছবি বা ভিডিও থাকে। কখনো এই ছবিগুলো সত্য হলেও অনেক সময়ই তা অপ্রাসঙ্গিক। এই ছবিগুলো কোন সূত্র থেকে নেয়া হয়েছে তা খুঁজে যাচাই করতে পারেন।

৬. তারিখ পরীক্ষা করুন: ভুয়া খবরের সময় বা তারিখ এমন থাকতে পারে যা নির্ভরযোগ্য নয় এমনকি তারিখ বদলও করা হয়ে থাকে।

৭. প্রমান পরীক্ষা করে দেখুন: লেখকের লেখার সত্যতা এবং তা যথাযথ কিনা তা পরীক্ষা করে নিন। অখ্যাত বিশেষজ্ঞ বা নির্ভরযোগ্য প্রমাণের অভাব ভুয়া খবরের ইঙ্গিত হতে পারে।

৮.অন্যান্য রিপোর্টও দেখুন: যদি অন্য কোনো মাধ্যম একই খবর না প্রচার করে থাকে তাহলে তা ভুয়া খবরের ইঙ্গিত হতে পারে। যদি খবরটি আপনার বিশ্বস্ত একাধিক মাধ্যমে প্রচারিত হয়ে থাকে তাহলে তা সত্য খবর হওয়ার  সম্ভাবনা আছে।

৯. খবরটি হাস্য রসাত্মক কি না: কখনও কখনও ভুয়া খবর হাস্যরস বা কৌতুক থেকে আলাদা করা কঠিন হতে পারে। খবরের মাধ্যমটি প্যারোডি হিসেবে পরিচিত কিনা এবং খবরটি কেবল মজার জন্যই কিনা তা পরীক্ষা করুন।

১০.কিছু খবর ইচ্ছাকৃত ভাবে ভুয়া: আপনি যে গল্পগুলো পড়েছেন সেগুলো সম্পর্কে যুক্তিযুক্ত ভাবে চিন্তা করুন এবং কেবলমাত্র এমন খবরই সবাইকে জানান যা আপনার কাছে বিশ্বাসযোগ্য।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি