বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.5 C
Dhaka

বেসিস নির্বাচনে হাবিবুল্লাহ এন করিমের প্যানেল ‘সিনার্জি স্কোয়াড’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রজ্ঞা ও তারুণ্যের সমন্বয়ে ১০ সদস্যের প্যানেল রূপে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে ‘সিনার্জি স্কোয়াড’। প্যানেলটির নেতৃত্বে রয়েছেন বেসিসের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য এবং দুই মেয়াদে বেসিস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা হাবিবুল্লাহ এন করিম।

‘সবকিছুর কেন্দ্রে সদস্যরা, একসাথে গর্জাবো আমরা’ এই প্রত্যয় নিয়ে দেশে ও বিশ্ববাজারে বাংলাদেশের আইসিটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে এবং সংগঠনের সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব প্রদানের পথ সুগম করার প্রত্যয়ে একতাবদ্ধ ‘সিনার্জি স্কোয়াড’। দেশের তথ্যপ্রযুক্তি খাতে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য আর এই খাতের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রেখে চলাদের সমন্বয়ে গঠিত ‘সিনার্জি স্কোয়াড’-এ যেমন রয়েছে তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী, তেমনি রয়েছে চমকপ্রদ সব উদ্ভাবনে খুব দ্রুতই দেশের তথ্যপ্রযুক্তি খাতে স্থান করে নেয়া তরুণ উদ্যোক্তা।

‘সিনার্জি স্কোয়াড’ প্যানেল গঠন প্রসঙ্গে হাবিবুল্লাহ এন করিম বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বাজার এবং বিশ্ববাজারে বাংলাদেশের আইটি সক্ষমতাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে, চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবতায় বাংলাদেশে অর্থনৈতিক অগ্রযাত্রায় তথ্যপ্রযুক্তি খাতকে নেতৃত্ব গ্রহণের পথ সুগম করতেই তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে ‘সিনার্জি স্কোয়াড’ গঠন করে একত্রে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই’।

‘সিনার্জি স্কোয়াড’ প্যানেলে জেনারেল সদস্য ক্যাটাগরিতে রয়েছেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাবিবুল্লাহ্ এন করিম, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুশফিকুর রহমান, এডভান্সড ই.আর.পি. (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান সোহেল, ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাশাদ কবির, জেড এস সলিউশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দা খাদিজা দীনা, দি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রাশেদ কামাল, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের দ্যা ম্যান অব স্টীল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটসে্‌র পরিচালক ও সিইও মুহম্মদ রিসালাত সিদ্দীক ও বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মীর শাহরুখ ইসলাম।

এছাড়াও এসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে রয়েছেন ইওয়াইহোস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন  ও এফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে প্যানেলে রয়েছেন মাইহেলথ বিডি ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মো.মঞ্জুরুল হক।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০২২-২০২৩ নির্বাচন হবে ২৬ ডিসেম্বর। ২ বছর মেয়াদে ১১টি পদের জন্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি