বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

বিসিএস নির্বাচনের তারিখ পূণনির্ধারিত; ৩ এপ্রিল ভোট গ্রহন

টেকভিশন২৪ ডেস্ক : তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটিসমূহের নির্বাচনের ভোট গ্রহণ ৩ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর মিন্টু রোডে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ৩ এপ্রিল, বুধবার  বিসিএস সদস্যরা ভোট প্রদান করবেন।

২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটিতে ৭টি পরিচালক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হলেন সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান, টেক হিলের  স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেকনো প্ল্যানেট সিস্টেমস এর স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান, নেওয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এইচ.এম. শাহ নেওয়াজ এবং এশিয়াকমের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল জলিল।

রংপুর শাখা কমিটির নির্বাচনে ১৪ জন এবং সিলেট শাখা কমিটি নির্বাচনে ১১ জন প্রার্থী থাকায় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি একই সময়ে বিসিএসের রংপুর ও সিলেট শাখা কমিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিসিএসের মোট ১১টা শাখার মধ্যে বাকি ৯টি শাখায় ৭ জন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।  নির্বাচনের ভোট গ্রহণের পরে একই দিনে  ভোট গণনা, ফলাফল প্রকাশ ও নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০ মার্চ বুধবার নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপীল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সেল ইনটেলিজেন্স সলিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এডভান্সড কম্পিউটার টেকনোলজি’র(এসিটি) স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরী মো. আসলাম। ম্যাসিভ কম্পিউটারস এর প্রধান কার্যনির্বাহী শেখ মুসা কামাল মিহির এবং বিজনেসল্যান্ড লিমিটেডের পরিচালক মো. হামিদ উল্লাহ খান আপীল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিসিএস এর ভোটার সংখ্যা ২১৫০।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি