শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

বিগ নির্বাচিত ৬৫টি স্টার্টআপদের বুটক্যাম্পের উদ্বোধন, চলবে ২০ জুন পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: ১২ জুন২০২১ বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১ এর নির্বাচিত ৬৫টি স্টার্টআপদের নিয়ে আজ থেকে অনলাইনে ৫ দিনের “বুটক্যাম্প” শুরু করছে আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বুটক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রীর তাঁর বক্তৃতা পারস্পারিক সহযোগিতা ও কঠোর অনুশীলনের মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার এবং নিজেদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের জন্য স্টার্টআপদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমাদের মেধাবী তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরাই আগামীদিনের উন্নত বাংলাদেশ নেতৃত্ব দিবে।

প্রতিমন্ত্রী বলেন এ বুটক্যাম্পে অংশগ্রহণকারী স্টার্টআপরাই যথাযথ নার্সিং ও ইনকিউবেশন গ্রহণের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করে নিজেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশে পরিণত করবে। তিনি বলেন তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সহযোগিতার মাধ্যমে স্টার্টআপ কালচার ও এন্টারপ্রেনিয়র সাপ্লাই চেইন গড়ে তুলতে আইসিটি বিভাগ ৩৯টি হাইটেক পার্ক, ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, ঢাকার কারওয়ান বাজারে ইনোভেশন সেন্টার স্থাপনসহ সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। যা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। তিনি নবীন উদ্যোক্তাদের বড় স্বপ্ন নিয়ে ছোট পরিসরে শুরু করে লক্ষ্য ছুঁতে ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জনাব পলক অংশগ্রহণকারী স্টার্টআপদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন থিংক বিগ, স্টার্ট স্মল, মুভ ফাস্ট।

বুটক্যাম্পে প্রত্যেক উদ্যোক্তাকেই নিরবে নজরে রাখা হবে জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে ইনোভেশনে সতর্কতা ও মনযোগের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই ৬৫টি সাটার্টআপ আমাদের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পলক আরো বলেন, পাঠাও-ট্রাক লাগবের মতো আগামী দিনের স্টার্টআপগুলো যেন দেশের সমস্যাগুলোর সমাধান করে, প্রয়োজন মিটিয়ে লক্ষ-লক্ষ, কোটি-কোটি তরুণ-তরুণীর আরো নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে সেটি আমাদের লক্ষ্য।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন- স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিব প্রমুখ। উল্লেখ্য,বুটক্যাম্প ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ২০ জুন পর্যন্ত চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি