শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

চ্যাটজিপিটিকে ঠেকাতে গুগলের ‘বার্ড‘

টেকভিশন২৪ ডেস্ক: গুগল নিজের কথোপকথনমূলক চ্যাটবটের নাম ঘোষণা করেছে। ‘বার্ড‘ নামে চ্যাটবটটি তারা প্রকাশ করবে। মাইক্রোসফ্টের চ্যাটজিপিটির ব্যাপক প্রসারের পর গুগল নিজেদের টিকিয়ে রাখার চিন্তা করে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট আনার ঘোষণা দেয়। এএফপির খবর।

সান ফ্রান্সিসকোর কোম্পানি ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি সেকেন্ডের মধ্যে চাহিদা অনুযায়ী প্রবন্ধ, কবিতা বা প্রোগ্রামিং কোড তুলে ধরতে পারে। গত মাসে মাইক্রোসফট ওপেনআই ও চ্যাটজিপিটিকে নিজ প্ল্যাটফরমে একীভূত করার ঘোষণা দিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটির রাতারাতি সাফল্যকে গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ হুমকি হিসেবে দেখছেন।

স্বাধীন প্রযুক্তি বিশ্লেষক রব এন্ডারলে বলেন, জেনারেটিভ এআই একটি গেম চেঞ্জার এবং ইন্টারনেটের উত্থানের মতোই নেটওয়ার্কিং জায়ান্টগুলোকে হুমকিতে ফেলেছে। এটি অনুসন্ধান এবং তথ্যের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ও ব্যাপক গতিশীল। তবে গুগলের সার্চ ইঞ্জিন এখনও সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

গত সোমবার নিজ ব্লগ পোস্টে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, গুগলের চ্যাটবট বার্ড আগামী সপ্তাহগুলোতে পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বার্ড তৈরি করা হয়েছে এলএমডিএ এর উপর ভিত্তি করে, যা সংলাপ অ্যাপ্লিকেশন সিস্টেমের জন্য ভাষা বিকাশে সহায়তা করে।

পিচাই বলেন, বার্ড প্রধান ভাষার মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা ব্যবহার করে বিশ্বের জ্ঞানের ভাণ্ডারকে একত্রিত করতে চায়। আমরা তথ্য উপস্থাপনের মাধ্যমে নতুন ও উচ্চমানের ওয়েব সেবা দিতে চাই, যা চ্যাটজিটিপি করছে।

পিচাই জোর দিয়েছেন, বার্ডের সরবরাহ করা তথ্যে বাস্তব বিশ্বের সকল বিষয়ে মানসম্মত ডাটা বজায় থাকবে। নিরাপত্তা এবং ভিত্তির ক্ষেত্রে তা হবে উচ্চমানের, যা অনেকটা চ্যাটজিপিটির মতো। ব্যবহারকারীরা শিগগির সার্চ ইঞ্জিনে এআই-চালিত বৈশিষ্ট্যগুলো দেখতে পাবেন।

তবে প্যারিসের সিএনআরএস গবেষণা কেন্দ্রের থিয়েরি পোইবো এএফপিকে বলেন, জেনারেটিভ এআই সার্চ ইঞ্জিনগুলো শুধু প্রশ্নের কাঠামোগত উত্তর দেবে, কিন্তু একই বিষয়ের অন্য কোনো লিঙ্ক দেখাবে না। তবে এতেও ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি