শনিবার, জুলাই ২৫, ২০২৬
30.4 C
Dhaka

বাজারে এলো আইটেলের প্রথম টিভি

টেকভিশন২৪ ডেস্ক: গত ১০ বছর বিশ্বব্যাপী মোবাইল ইন্ডাস্ট্রিতে মূল ভূমিকা পালন করে আসছে ট্রানশান হোল্ডিংসের অন্যতম সেরা ব্র্যান্ড আইটেল। ব্র্যান্ডটি বিশ্বাস করে প্রতিটি মানুষের জীবন-যাপন হবে সুস্থ এবং সুন্দর। তাই বাংলাদেশের বাজারে পণ্যসম্ভার আরও সম্প্রসারণের লক্ষ্যে আজ আইটেল ‘এ’ সিরিজ টিভি নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের বাজারে কোম্পানিটির প্রথমবারের মতো নিয়ে আসা এ সিরিজের টিভি ‘আইটেল এ৩২১’ এর উজ্জ্বল রঙ কক্ষ জুড়ে ছড়িয়ে দিবে আলো। টিভিতে দর্শকরা যে ধরনের স্ক্রিন দেখতে চায় সেভাবেই ডিজাইন করতে আইটেল এ৩২১ তে আধুনিক ক্যানভ্যাস ব্যবহার করা হয়েছে। এ টেলিভিশনে দর্শকদের জানানো, শেখানো এবং বিনোদন দেওয়াকে প্রাধান্য দেয়া হয়েছে।

বাজারে পণ্যসম্ভার সম্প্রসারণের পাশাপাশি, আইটেল তার মূললক্ষ্য পূরণে গ্রাহকদের নিত্য নতুন সুবিধা দিতে চায়। যা তাদের এগিয়ে চলার পথকে একটি সক্রিয় অনুসন্ধানে রূপান্তর করতে  সহায়তা করবে। টেলিভিশনটিতে যুক্ত করা সব যন্ত্রাংশ আইটেলের সু-প্রতিষ্ঠিত সরবরাহ চেইন নেটওয়ার্ক থেকে আসবে যা ওভারভোল্টেজের সুরক্ষাসহ একটি কমপ্যাক্ট স্লিক ডিজাইন এবং দীর্ঘস্থায়িত্ব উভয়েরই গ্যারান্টি দিবে। এছাড়াও আইটেল এ৩২১ টিভিতে ৫টি বিল্ট-ইন গেমস, সুপার পিকচার কোয়ালিটি, ২০ডব্লিউ স্টেরিও স্পিকার এবং মাল্টি-ইনপুট পোর্ট সুবিধা পাওয়া যাবে।

কার্লকেয়ার সার্ভিস সেন্টারের অনুমোদনসহ আইটেলের সকল টেলিভিশনে ১০০ দিনের রিপ্লেসমেন্ট এবং ৪ বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। সকলের কাছে নতুন নতুন প্রযুক্তির অভিজ্ঞতা পৌঁছে দিতে এবং প্রযুক্তি ব্যবহারে জীবনকে আরও উপভোগ্য করে তুলতে প্রযুক্তির প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে আইটেলের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি