রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

প্রথম রিমোট চার্জিং ডিভাইস ‘মি এয়ার চার্জ’ উদ্ভাবন করেছে শাওমি

টিভ২৪ ডেস্ক: কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই একাধিক ডিভাইস চার্জ করতে পারবে এমন ‘রিমোট চার্জিং প্রযুক্তি’ নিয়ে আসছে শাওমি। প্রতিষ্ঠানটির ‘মি এয়ার চার্জ’ দিয়ে ফোন ব্যবহার করার সময়ও চার্জ করা সম্ভব হবে। এমনকি মি এয়ার চার্জ ব্যবহারের সময় ফোনের ব্যবহারকারী ঘরে হেঁটে বেড়ালেও চার্জ হবে। 

এক ব্লগ পোস্টে শাওমি জানিয়েছে, চার্জের সঙ্গে কিউআই মানের কোনো সম্পর্ক নেই। স্মার্টফোনে ‘বিল্ট-ইন বিকন অ্যান্টেনা সহ ছোট আকারের অ্যান্টেনা অ্যারে’ এবং ‘রিসিভিং অ্যান্টেনা অ্যারে’ থাকবে। চার্জিং ট্রান্সমিটার থেকে আসা মিলিমিটার তরঙ্গ সংকেতকে বদলে নেবে স্মার্টফোনের অ্যান্টেনা গুলো। ‘রেক্টিফায়ার সার্কিটের’ মধ্য দিয়ে তরঙ্গটিকে বিদ্যুত শক্তিতে বদলে নেওয়া হবে। সবমলিয়ে তারবিহীনভাবে পাঁচ ওয়াট চার্জ পর্যন্ত সেবা দিতে পারবে এটি।

১৪৪ অ্যান্টেনা বিশিষ্ঠ ৫ ওয়াটের অসাধারণ এয়ার চার্জিং ব্যাপক সাড়া ফেলতে শুরু করেছে।

বর্তমানে শাওমির প্রযুক্তিটি কয়েক মিটার পর্যন্ত একাধিক ডিভাইস চার্জ করতে পারে। স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড, এবং অন্যান্য পরিধেয় প্রযুক্তির সঙ্গে ‘মি এয়ার চার্জ’ কাজ করবে বলে উল্লেখ করেছে শাওমি। তবে, প্রযুক্তিটি কবে বাজারে আসবে, তা এখনও জানা যায়নি।    জিডিটিএস

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি