শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.4 C
Dhaka

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-এনজেএফ ,ঢাকার পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার রাজধানীর বাংলামটর রুপায়ন ট্রেড সেন্টারের তৃতীয় তলায় ওয়াটার কনভেনশন হলে এ অনুষ্ঠান হয়। ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।মোনাজাতে এনজেএফের অসুস্থ সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়।

এছাড়া নোয়াখালী জার্নালিস্ট ফোরামের সাবেক উপদেষ্টা দৈনিক সমকালের সিটি এডিটর শাহেদ চৌধুরির মা ও কমিটির সহ-সাংস্কতিক সম্পাদক ইমরানুল আজিম চৌধুরীর বাবার মৃত্যুতে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজেএফের সভাপতি শাহাদাৎ হোসেন নিজাম, সঞ্চালনা করেন নোয়াখালী জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফয়েজ।

ইফতার মাহফিলে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শফিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক- এস কে সৌরভ, যুগ্ম সাধারন সম্পাদক, আলমগীর হোসেন, দফতর সম্পাদক- এফ আই মাসউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সালেহ মো. অলক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- সাদ্দাম হোসাইন, ক্রীড়া সম্পাদক- ইসমাইল হোসেন টিটু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সৈয়দ মো. শহীদুল ইসলাম ও নারী বিষয়ক সম্পাদক- ফাতেমা কাউসার। কার্যনির্বাহী সদস্য- হাসান মাহমুদ গুরু, ইমতিয়াজ উদ্দিন ও ফয়েজ বিন আকরাম উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি