মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
31 C
Dhaka

নতুন প্রজন্ম বিনোদনের জন্য ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে: মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নতুন প্রজন্ম চলচ্চিত্র ও নাটকসহ বিভিন্ন বিনোদনের জন্য ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। তারা প্রেক্ষাগৃহে কিংবা নাট‌্যশালায় যায় না তারা সোস‌্যাল মিডিয়ায় সিনেমা দেখে, তাদের বাদ দিয়ে এই শিল্পে সফল হওয়া যাবে না। মন্ত্রী প্রেক্ষাগৃহ নির্ভর চলচ্চিত্রের প্রচলিত ব্যবস্থা ডিজিটাল মাধ্যম নির্ভর ব্যবস্থায় রূপান্তরে শিল্পি, কলাকৌশলী ও নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্ববান জানান।
 
মন্ত্রী গতরাতে ঢাকায় হোটেল সোনারগাঁয়ে এএমএবি আয়োজিত বাংলাদেশ ইন্টারন‌্যাশনাল ফেম এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
 
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সিনেমা বা চলচ্চিত্র সব সময়ই প্রযুক্তি নির্ভর শিল্প । এর সঙ্গে জড়িয়ে আছে নিত্যনতুন উদ্ভাবন। গণযোগাযোগের ধারায় বিকাশমান একটি শিল্প হলো ডিজিটাল চলচ্চিত্র । নয়া প্রযুক্তিকে ধারণ করেই এর অগ্রযাত্রা । এখানে আছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। ছায়াছবির সাথে ভিজ্যুয়াল বিশ্বের সমন্বয় থাকায় সাধারণ মানুষের সাথে সবচেয়ে ভাল যোগাযোগ স্থাপন করতে পারে এটি।
 
অধুনালুপ্ত বিনোদন বিষয়ক মাসিক পত্রিকা নিপুণ সম্পাদক মোস্তাফা জব্বার বলেন, সাপ্তাহিক চিত্রালীসহ দু‘একটি বিনোদন পত্রিকার সাথে ১৯৮৩ সালে মাসিক নিপুণ পত্রিকা সংযুক্ত হয়ে এ বিনোদন জগৎকে প্রিন্ট মিডিয়ায় তুলে আনা হয়। ডিজিটাল যুগের বাস্তবতায় আশির দশক কিংবা নব্বইয়ের দশকের বিনোদন মাধ‌্যমসমূহ নতুন প্রজন্মের কাছে ক্রমেই অচেনা হয়ে যাচ্ছে।
 
ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার প্রবর্তক মোস্তাফা জব্বার নতুন প্রজন্মকে অত‌্যন্ত সৃজনশীল ও মেধাবী হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৮৭ সালে সীসার হরফের পরিবর্তে কম্পিউটারে বাংলা ফন্ট তৈরি করার জন‌্য এ দেশে আমি একজন প্রোগ্রামার খুঁজে পাইনি। দিল্লীতে ভিন্নভাষী দেবেন্দ্র যোশী নামে একজন প্রোগ্রামারের সহযোগিতায় আমি কম্পিউটারে বাংলা সফটওয়‌্যার তৈরি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বদলের কর্মসূচি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়‌্যার রপ্তানি করছে। আমরা সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি করছি। দেশে উৎপাদিত মোবাইল আমাদের মোট চাহিদার শতকরা ৯৬ভাগ মেটাতে পারছে।
 
এএমএবি‘র কর্ণধার রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে মমতাজ বেগম এমপি এবং চলচ্চিত্র শিল্পাঙ্গনের নবীন ও প্রবীণ শিল্পী, কলাকৌশলী, নির্মাতা, স্থানীয় জনপ্রতিনিধি, টিভি ব‌্যক্তিত্বগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী মনোনীত শিল্পিদের মধ‌্যে বাংলাদেশ ইন্টার‌ন‌্যাশনাল ফেম এওয়ার্ড ২০২২ হস্তান্তর করেন। বাংলাদেশ ইন্টার‌ন‌্যাশনাল ফেম এওয়ার্ড ২০২২ মনোনীতদের মধ‌্যে কণ্ঠশিল্পি মমতাজ বেগম এমপি, চলচ্চিত্র শিল্পী নতুন, রোজীনা, শাবনুর, নাঈম, দীঘি প্রমূখ ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি